চবিতে ‘শিবির’ বলে শিক্ষার্থীকে রক্তাক্ত, পুলিশে দেয় ছাত্রলীগ

২৫ জুলাই ২০১৯, ০৯:২৭ PM
 আহত নুরুল ইসলাম

আহত নুরুল ইসলাম © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী নুরুল ইসলামকে শিবির কর্মী সন্দেহে মারধর করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীরা। মারধরের পর পুলিশে সোপর্দ করা হলে গুরুতর আহতাবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।

বৃহস্পতিবার দুপুর ৩ টার দিকে চবির শাহজালাল হলের নীচতলায় এ ঘটনা ঘটে। জানা যায় ছাত্রলীগকর্মী পদার্থবিদ্যা বিভাগের ২০১৫-১৬ সেশনের রফিকুল ইসলাম শাওনের নেতৃত্বে তাকে মারধর করা হয়েছে। মারধরকারীরা সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী ও সিক্সটি নাইন গ্রুপের কর্মী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ফটোকপি করতে গেলে ছাত্রলীগের কর্মীরা নুরুল ইসলামকে রড দিয়ে মারধর করে। এসময় তার কাছ থেকে শিবিরের রাজনীতির সাথে জড়িত মর্মে লিখিত বিবৃতি নিতে চায় ছাত্রলীগের কর্মীরা। এতে সে অস্বীকৃতি জানালে ছাত্রলীগ কর্মীরা আহতাবস্থায় জিরো পয়েন্টে পুলিশের কাছে সোপর্দ করে তাকে। খবর পেয়ে প্রক্টরিয়াল বডির সদস্যরা তাকে চবি মেডিকেল সেন্টারে পাঠায়।

এদিকে ছাত্রলীগ কর্মীদের দাবি, নির্বাচনের সময় গোয়েন্দাদের তালিকায় শিবিরকর্মী হিসেবে নুরুল ইসলামের নাম ছিল। তার মোবাইলে শিবিরের বিভিন্ন ইউনিটের সাথে ফেসবুকে যোগাযোগের প্রমাণও পাওয়া যায়।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, শিবিরের প্রমাণ থাকায় তাকে ছাত্রলীগকর্মীরা পুলিশের কাছে সোপর্দ করেছে। নির্বাচনের সময় প্রকাশিত শিবির নেতাকর্মীর তালিকার তার নাম ছিল।

ভারপ্রাপ্ত প্রক্টর প্রণব মিত্র বলেন, শিবির সন্দেহে ছাত্রলীগের কর্মীরা পুলিশের কাছে ওই শিক্ষার্থীকে সোপর্দ করেছে। এসময় তারা কিছু প্রমাণও আমাকে দেখায়। বিষয়টি খতিয়ে দেখা হবে।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: রূপান্তরের এই মুহূর্তে আমাদের …
  • ০৬ এপ্রিল ২০২৬
আদালতে আর এস ফাহিমের আইনজীবী থেকে টাকা, বরখাস্ত হলেন সেই পু…
  • ০৬ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন ডা. জুবাইদা
  • ০৬ এপ্রিল ২০২৬
ডিভোর্সেও উৎসব, ব্যান্ড বাজিয়ে মিষ্টিমুখ করে মেয়েকে ঘরে ফির…
  • ০৬ এপ্রিল ২০২৬
জামায়াতের এমপি আরমানের ‌‘নির্দেশনায়’ অধ্যক্ষকে হেনস্থা, ছাত…
  • ০৬ এপ্রিল ২০২৬
বিএমইউ’র নতুন উপাচার্য ডা. এফ এম সিদ্দিকীর দায়িত্বগ্রহণ
  • ০৬ এপ্রিল ২০২৬
close