জাবির সিএসই বিভাগে হামলা, অন্য বিভাগের মদদের অভিযোগ

২৫ জুলাই ২০১৯, ০৮:০১ PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পরিবেশ বিজ্ঞান বিভাগের সভাপতি আমির উদ্দিন ভূইয়ার বিরুদ্ধে জুনিয়র শিক্ষার্থীদের দ্বারা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উপর সশস্ত্র সন্ত্রাসী হামলা ও ভাঙ্গচুরে মদদ দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (২৪ জুলাই) সকাল ১০টায় ঘটিত এ হামলায় সিএসই বিভাগ দাবি করেছে ভবনের তৃতীয় তলায় অবস্থিত তাদের ‘মোবাইল এল্পিকেশন ডেভেলপমেন্ট এন্ড টেস্টিং ল্যাব’, শিক্ষক রুম, নোটিশ বোর্ড ও অগ্নিনির্বাপক যন্ত্রের ক্ষতিসাধন হয়।

বৃহস্পতিবার (২৫ জুলাই ) বিকাল ৩টায় সিএসই বিভাগের শ্রেণি কক্ষে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সিএসসি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে সিএসই বিভাগের সভাপতি অধ্যাপক এমদাদুল ইসলাম ‘পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কর্তৃক সিএসই বিভাগে বর্বরোচিত সন্ত্রাসী হামলা ও ভাঙ্গচুরের প্রতিবাদ’ শিরোনামে এক লিখিত বক্তব্যে বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আমরা বর্তমানে মোবাইল এপ্লিকেশন ডেভেলপমেন্ট এন্ড টেস্টিং ল্যাব তৈরি করছি। যা বর্তমানে হুমকির সম্মুখীন। ২৪ জুলাই পরিবেশ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক আমীর হোসেন ভূঁইয়ার উস্কানিতে একই বিভাগের ৪৭ তম ব্যাচের শিক্ষার্থী আব্দুল্লাহ আল জাফর, আবির, সোহেল, ৪৬ তম ব্যাচের শিক্ষার্থী রাসেলসহ ৪০ জন দেশীয় অস্ত্র-লাঠি, হাতুড়ি, রড় হাতে পরিকল্পিতভাবে বর্বরোচিত হামলা চালিয়েছে যা বর্তমানে আমাদের সুষ্ঠ পড়ালেখার পরিবেশ ধ্বংস করছে। তিনি আরো বলেন, হামলার কথা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জানানো হলে তারা আমাদের ৩য় তলার সিএসসি অংশে সিলগালা করে দেন । ফলে ১ম পর্ব ১ম সেমিস্টারের একটি অংশের পরিক্ষাসহ শিক্ষার নানা কর্মকান্ড পরিচালনা করা সম্ভব হয়নি। ফলে সাধারণ শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে সেমিস্টার শেষ না হওয়ার আশঙ্কা করছে।

এসময় আরো বক্তব্য রাখেন অধ্যাপক আবু সাঈদ মো: মোস্তাফিযুর রহমান। তিনি বলেন,“আমরা প্রশাসনকে বিষয়টি জানিয়েছি। তারা দুইতিন দিন সময় চেয়েছেন। তাদের কথায় আমরা নিশ্চিত হতে পারি নাই। আমরা শিক্ষার্থীদের নিয়ন্ত্রনে রেখেছি, অনাকাঙ্খিত ঘটনার জন্য প্রশাসনকে এর দায়বার নিতে হবে”।

এ সময় ৪৩ ব্যাচের শিক্ষার্থী রুবেল ইসলাম পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের বর্বোরোচিত হামলার নিন্দা জানিয়ে হামলার সাথে জড়িতদের সুষ্ঠ বিচারের দাবি জানান। বিভাগের ৪৩ তম ব্যাচের আরেক শিক্ষার্থী রুকাইয়া বলেন,“এক বিভাগের শিক্ষার্থী কিভাবে অন্য বিভাগে গিয়ে হামলা করে সেটা আমাদের বোধ গাম্য নয়। আমরা চাই এই বিষয়ে প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে এই সমস্যা সমাধান কওে আমাদের জন্য বরাদ্দ কৃত জায়গা আমাদের বুঝিয়ে দেবেন। অন্যথায় আমরা আমাদের বিভাগকে রক্ষা করার জন্য সব কিছু করতে প্রস্তুত।”

এ বিষয়ে পরিবেশ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক আমির হোসেন ভূঁইয়া বলেন,“সিএসই বিভাগের কোন রুম তৃতীয় তলায় নেই। সিএসই বিভাগ যে অভিযোগগুলো তুলেছে তা মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন। সিএসই বিভাগ মে মাসের ১৭ তারিখ শনিবার ৩য় তলায় আমাদের বিভাগের একটি সেমিনার রুম এবং ল্যাবরেটরিতে তালা লাগিয়ে দেয়। বিভাগীয় বৈঠকে চিঠি ও প্রশাসনের মাধ্যমে এর জবাব চাইলে তারা এর উত্তর দেয়নি। ফলে দীর্ঘ তিন মাস ধরে শিক্ষার্থীরা পড়ালেখার জন্য কোন সেমিনার রুম না পাওয়ার এবং শিক্ষার্থীদের সামনে পরীক্ষা থাকার ফলে তারা শুধু সেমিনার রুমের তালা খুলে সেখানে পড়াশুনা করতে গিয়েছে।”

উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নুরুল আলম বলেন,‘ আমরা বিষয়টি জেনেছি, আগামীকাল সিন্ডিকেট সভা রয়েছে। সিন্ডিকেটে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হবে। এর পূর্বে দুই বিভাগের সভাপতির সাথে কথা বলা হবে।’

উল্লেখ্য, গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের অধীনে সিএসই ও ভূতাত্বিক বিজ্ঞান বিভাগের জন্য গঠিত একাডেমিক ভবনে ২০১৫ সালে সিন্ডিকেট সভায় প্রতিটি বিভাগকে ৩৫ হাজার বর্গফুট জায়গা দেওয়া হয়। ফলে একাডেমিক ভবনের ৩য় তলায় পরিবেশ বিজ্ঞান বিভাগ উত্তর ও দক্ষিণ ব্লকের পূর্বাংশে ১৪ হাজার বর্গফুট এবং সিএসই বিভাগ ৭০০০ বর্গফুট পায়। কিন্তু বর্তমানে সিএসই বিভাগ দাবি করছে যে, পরিবেশ বিজ্ঞান বিভাগ তাদের জন্য নির্ধারিত জায়গা দখল করার জন্য এ হামলা করেছে।

চাকরির বাজার অনুযায়ী শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
  • ১৫ নভেম্বর ২০২৬
কাল বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে যাচ্ছে মাউশির ত…
  • ১৫ নভেম্বর ২০২৬
নবম শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৩ যুবকের বিরুদ্…
  • ১৫ নভেম্বর ২০২৬
পাবনা মানসিক হাসপাতালে অভিযানে ৬ দালাল আটক, ৫ জনের কারাদণ্ড
  • ১৫ নভেম্বর ২০২৬
রিট খারিজ, স্কুলে ভর্তি হতে পরীক্ষা দিতেই হচ্ছে
  • ১৫ নভেম্বর ২০২৬
আসলেন, উইকেটে গেলেন, গোল্ডেন ডাকে সাজঘরে ফিরলেন
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950