খুলনায় ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে ‘স্টাডি ইন ইন্ডিয়া’ মেলা

২৫ জুলাই ২০১৯, ০৮:০৮ PM

© টিডিসি ফটো

খুলনায় ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে ‘স্টাডি ইন ইন্ডিয়া’ মেলার আয়োজন করা হয়েছে। স্টাডি ইন ইন্ডিয়া শীর্ষক শিক্ষামেলাটি বাংলাদেশের এ টু জেড স্টাডির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। মেলায় সহযোগিতায় রয়েছে ভারতীয় হাইকমিশন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় খুলনার হোটেল সিটি ইন্টারন্যাশনালে এ মেলার আয়োজন করা হয়। মেলার উদ্বোধন করেন ভারতীয় হাই কমিশনের সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রায়না।

আয়োজকরা জানান, মেলায় ভারতের ২০টির বেশি বিশ্ববিদ্যালয় এবং কলেজ অংশগ্রহণ করে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী বাংলাদেশের শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা সহজেই ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি বিষয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারবে।

এছাড়া শিক্ষার্থী এবং অভিভাবকরা এই মেলা থেকে তাদের চাহিদা, সুযোগ-সুবিধা, কোর্স ফি, ইনস্টলমেন্ট সুবিধাসহ সকল ধরণের তথ্য পাবেন। এছাড়াও মেলায় ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, প্যারামেডিকাল, ডেন্টাল, নার্সিং, বায়োটেকনোলজি, ফার্মেসী, আইটি, এমবিএ, বিবিএ, হোটেল ম্যানেজমেন্ট, জার্নালিজম, স্থাপত্য এবং আরও অনেক বিষয়সহ নিজ নিজ কলেজের মাধ্যমে ভর্তির ব্যবস্থা রয়েছে।

ভারতের অ্যাফেয়ার্স এক্সিবিশনস প্রাইভেট লিমিটেডের প্রতিষ্ঠাতা ও এমডি সঞ্জীব বলিয়া বলেন, আপনি যদি কর্মজীবনে আপনার ক্যারিয়ার নিয়ে চিন্তিত থাকেন এবং আপনার দক্ষতা থাকে একটি ভালো চাকরি পাবার তাহলে অবশ্যই কর্মজীবনে ক্যারিয়ার কোর্স করেন।

মেলায় অংশগ্রহনকারীরা ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিষয়ে ধারনা, নিরাপদ পরিবেশে, পড়াশোনার খরচ জানতে পারবে। অংশগ্রহনকারী বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলো শিক্ষার্থীদের অবকাঠামো সুবিধা, শিক্ষা অনুষদ, তাদের কার্যক্রম, ক্রীড়া এবং এএমপি সুবিধার বিষয়ে জানতে পারবে। বাংলাদেশে শিক্ষার্থীদের একটি বড় সংখ্যা প্রতি বছর উচ্চশিক্ষায় ভারতে যাচ্ছে। কারণ পশ্চিমা দেশগুলোর তুলনায় ভারতে শিক্ষা ব্যয় অনেক কম। এবং ভারত ও বাংলাদেশের সংস্কৃতি প্রায় একই ধরনের।

মেলায় অংশগ্রহণকারী অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম হলো- এমিটি ইউনিভার্সিটি (কলকাতা), এডামস ইউনিভার্সিটি (কলকাতা), ব্রেইনওয়্যার ইউনিভার্সিটি (কলকাতা), জেআইএস ইউনিভার্সিটি (কলকাতা), দয়ানন্দা সাগর ইউনিভার্সিটি (ব্যাঙ্গালোর), শ্রী রামচন্দ্র ইনস্টিটিউট অফ হায়ার এডুকেশন এন্ড রিসার্চ, (চেন্নাই), আদিত্য এডুকেশনাল ইনস্টিটিউটস (কালিন্দা), এসআরএম ইনস্টিটিউট অফ সায়েন্সে এবং টেকনোলজি (চেন্নাই), আচার্য ইনস্টিটিউটস (ব্যাঙ্গালোর), এআইএমএস ইনস্টিটিউটস (ব্যাঙ্গালোর), শার্দা ইউনিভার্সিটি (দিল্লি এনসিআর), মানভ রাসনা এডুকেশনাল ইনিস্টিটিউশন (দিল্লি এনসিআর), লাভলী প্রফেশনাল ইউনিভার্সিটি (পাঞ্জাব) অন্যতম।

প্রসঙ্গত বৃহস্পতিবার খুলনায় ‘স্টাডি ইন ইন্ডিয়া’ মেলা অনুষ্ঠিত হওয়ার আগে গত ১৯ ও ২০ জুলাই শুক্রবার ও শনিবার ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র এবং ২২ ও ২৩ জুলাই চট্টগ্রামের পেনিনসুলা হোটেলে এই মেলা প্রদর্শিত হয়।

চাকরির বাজার অনুযায়ী শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
  • ১৫ নভেম্বর ২০২৬
কাল বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে যাচ্ছে মাউশির ত…
  • ১৫ নভেম্বর ২০২৬
নবম শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৩ যুবকের বিরুদ্…
  • ১৫ নভেম্বর ২০২৬
পাবনা মানসিক হাসপাতালে অভিযানে ৬ দালাল আটক, ৫ জনের কারাদণ্ড
  • ১৫ নভেম্বর ২০২৬
রিট খারিজ, স্কুলে ভর্তি হতে পরীক্ষা দিতেই হচ্ছে
  • ১৫ নভেম্বর ২০২৬
আসলেন, উইকেটে গেলেন, গোল্ডেন ডাকে সাজঘরে ফিরলেন
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950