শাটলট্রেনে চড়ে চবিতে রেলমন্ত্রী, আধুনিক ট্রেন দেয়ার আশ্বাস

© টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ঐতিহ্যবাহি শাটল ট্রেনে চড়ে বিশ্ববিদ্যালয় পরিদর্শনে এসেছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এদিন বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে এক মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয় রুটে নতুন ট্রেন যুক্ত করার পাশাপাশি রেললাইন সংস্করণের আশ্বাস প্রদান করেন তিনি।

বুধবার (২৪ জুলাই) নগরের বটতলী স্টেশন থেকে দুপুর ২টা ৫০ মিনিটের শাটলে চড়ে বটতলী স্টেশন থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। বিকেল ৪ টার দিকে ট্রেনটি বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছালে সাধারণ শিক্ষার্থীদের সাথে শাখা ছাত্রলীগের নেতাকর্মিরা স্লোগান স্লোগানে মন্ত্রীকে শুভেচ্ছা জানায়।

এরপর বিকেল সাড়ে ৪টায় চবি উপাচার্যের সভাকক্ষে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কে এম নূর আহমেদ শাটলট্রেনের সমস্যাগুলো মন্ত্রীর নিকট তুলে ধরেন। পরে চাকসুর সাবেক ভিপি মাজহারুল ইসলাম বক্তব্য রাখেন। এছাড়াও বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ শামছুজ্জামান বক্তব্য রাখেন। পরে শিক্ষার্থীদের পক্ষ থেকে চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল ও সেক্রেটারি ইকবাল হোসেন টিপু বক্তব্য রাখেন। এসময় তারা নিজেদের দাবি দাওয়া উত্থাপন করেন।

সমাপনী বক্তব্যে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, আমি শাটল ট্রেনে চড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেছি। শাটলট্রেনের সমস্যাগুলো আমাদের দৃষ্টিগোচর হয়েছে। প্রাথমকি সমস্যাগুলো খুব দ্রুতই সমাধান করা হবে। এছাড়া শিক্ষার্থীদের যাতায়াত সমস্যার কথা চিন্তা করে বর্তমান ট্রেনগুলোর পাশাপাশি আমরা এই রুটে ১৫ থেকে ১৬ বগির নতুন এবং আধুনিক একটি ট্রেন দিবো। যেটাতে ওয়াইফাই, পাখা চেয়ার কোচ, ওয়াসরুম সহ বিভিন্ন সুবিধা থাকবে। এবং শিক্ষকদের জন্য মানসম্মত যাতায়াতের ব্যবস্থা থাকবে। পাশাপাশি স্টেশনগুলোর উভয় পাশে ছাউনির ব্যবস্থা করা হবে। এবং রেললাইন সংস্করণেরও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: রূপান্তরের এই মুহূর্তে আমাদের …
  • ০৬ এপ্রিল ২০২৬
আদালতে আর এস ফাহিমের আইনজীবী থেকে টাকা, বরখাস্ত হলেন সেই পু…
  • ০৬ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন ডা. জুবাইদা
  • ০৬ এপ্রিল ২০২৬
ডিভোর্সেও উৎসব, ব্যান্ড বাজিয়ে মিষ্টিমুখ করে মেয়েকে ঘরে ফির…
  • ০৬ এপ্রিল ২০২৬
জামায়াতের এমপি আরমানের ‌‘নির্দেশনায়’ অধ্যক্ষকে হেনস্থা, ছাত…
  • ০৬ এপ্রিল ২০২৬
বিএমইউ’র নতুন উপাচার্য ডা. এফ এম সিদ্দিকীর দায়িত্বগ্রহণ
  • ০৬ এপ্রিল ২০২৬
close