সন্ধ্যার পর ক্যাম্পাসে শিক্ষার্থীদের হাতে পরিচয়পত্র থাকতে হবে

২৪ জুলাই ২০১৯, ০৫:৪৩ PM

© টিডিসি ফটো

মাদক ও দূর্নীতিমুক্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাস গড়ার আশাবাদ ব্যক্ত করেছেন উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী। বুধবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত সকল হল প্রভোস্ট, হাউজটিউটর ও প্রক্টরিয়াল বডির সাথে মতবিনিময় সভায় এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু তাহের ও সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন অর রশিদ।

সভায় সিদ্ধান্ত হয়, রোস্টার অনুযায়ী হল প্রভোস্ট ও হাউজটিউটরগণ সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত দায়িত্ব পালন করবেন এবং শিক্ষার্থীদের মনিটরিং ও মটিভিশন করবেন। এছাড়া সন্ধ্যার পর ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের হাতে পরিচয়পত্র থাকতে হবে। ব্যক্তিগত গাড়ী নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে হলে প্রশাসনের অনুমতি নিতে হবে মর্মে সভায় সিদ্ধান্ত হয়। ক্যাম্পাসে মাদক ও ইভটিজিং রোধে আইন শৃঙ্খলা বাহিনী সর্বদা সহযোগিতা করবেন বলে ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন অর রশিদ সভায় উপস্থিত সবাইকে আশ্বস্ত করেন।

দিল্লীর দাস কোন দলের কথা বাংলাদেশে গুরুত্ব বহন করে না
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পবিপ্রবিতে ইউট্যাবে…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের আবেদন শুরু মঙ্গলবার, জেনে নিন খুঁ…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরের নির্বাচনী মঞ্চে প্রথমবার প্রকাশ্যে জাবিপ্রবি…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৫ বছর পর কামব্যাক, পুরনো যন্ত্রণাতেই কি প্রাণ গেল ঢাবিতে প্…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর ও প…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬