রাবিতে প্রিয়া সাহার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন

২৪ জুলাই ২০১৯, ০৫:৩২ PM

© টিডিসি ফটো

নারী ও শিশু ধর্ষণ প্রতিরোধ এবং ডোনাল্ড ট্রাম্পকে দেয়া প্রিয়া সাহার বক্তবের  প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যায়ে (রাবি) সম্মিলিত সামাজিক আন্দোলন । বুধবার বিশ্ববিদ্যালয় প্যারিস রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মার্স্টাস  এর শিক্ষার্থী মাহমুদুর হাসান এর সঞ্চালনায় মানবন্ধনে বক্তারা বলেন, এদেশে ধর্ষণ একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। ধর্ষকেরা এখন  শিকারী বাঘের ন্যায় যৌন ক্ষুধায় ক্ষুধার্ত। সমাজের এই ব্যাধিকে সমূলে উৎপাটিত করতে হবে। তা না হলে এই ব্যাধি একসময় আমাদের সমাজ কাঠামোকে হুমকির মুখে ফেলবে।

এসময় সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্পের কাছে দেয়া  প্রিয়ার সাহার অযৌক্তিক, অবান্তর ও ভিত্তিহীন  সাম্প্রদায়িক  বিভেদ সৃষ্টিকারী বক্তব্য শুধু বাংলাদেশকে নয়, বাঙালি জাতি, হিন্দু-বৌদ্ধ ও খ্রিষ্টান সম্পদায়কে কলঙ্কিত করেছেন। এই বক্তব্যের তীব্র নিন্দা ও তার বিরুদ্ধে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান তারা।  

বেলা ১১ টার এই মানববন্ধনে বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক আব্দুল বারী, সদস্য মুশফিকুর রহমান,আরমানুজ্জামান, সোহানা হোসেন, ইভা কে.এম. আব্দুল্লাহ আল-আমিন  প্রমুখ ।

গাজার মতো করেই এবার লেবানন সীমান্তে ‘ইয়েলো লাইন’ ঘোষণা ইসরা…
  • ১৯ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে এক অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
  • ১৯ এপ্রিল ২০২৬
সকালে শিক্ষক, বিকেলে সবজি বিক্রেতা
  • ১৯ এপ্রিল ২০২৬
বিশ্বজুড়ে ইরানের জব্দ থাকা সম্পদের মূল্য কত?
  • ১৯ এপ্রিল ২০২৬
প্রতিরক্ষা চুক্তি ভারত-রাশিয়ার; একে অপরের দেশে মোতায়েন কর…
  • ১৯ এপ্রিল ২০২৬
১৯তম নিবন্ধন: কোন পদে কত শূন্য পদ, দেখুন এখানে
  • ১৯ এপ্রিল ২০২৬