ভবন নির্মাণ মানেই শিক্ষার উন্নয়ন নয়, সমস্যার সমাধান নয়

২৪ জুলাই ২০১৯, ০৩:৪৭ PM

© টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পকে পরিবেশ বিরোধী ও অপরিকল্পিত আখ্যায়িত করে তা বন্ধের দাবিতে শিক্ষক শিক্ষার্থী ঐক্য মঞ্চের ডাকা সংহতি সমাবেশে একথা বলেন তেল গ্যাস ও খনি রক্ষা কমিটির সদস্য সচিব ও অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মাদ।

মঙ্গলবার দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্টার ভবনের সামনে অনুষ্ঠিত এ সংহতি সমাবেশে তিনি আরো বলেন,‘এ উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা সাধারন শিক্ষক শিক্ষার্থীদের থেকে এত লুকাচরি করার কোন কারণ দেখি না। এতে প্রকল্প আত্মসাৎ করার সুযোগ তৈরি হচ্ছে।

মাস্টারপ্ল্যানটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবে থাকলে সবার দেখার ব্যবস্থা হতো কিন্তু তাও করা হয়নি। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ, ভুগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সমন্বয়ে একটি সুন্দর পরিকল্পিত উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা সহজ হতো। কিন্তু এ ব্যাপারেও প্রশাসনের সদিচ্ছার অভাব প্রকট।’

সংহতি সমাবেশে আরো উপস্থিত ছিলেন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাইদ ফেরদৌস, অধ্যাপক জামাল উদ্দিন, অধ্যাপক নুরুল ইসলাম, অধ্যাপক আনোয়ারুল্লাহ ভূইয়া, সহযোগী অধ্যাপক রায়হান রাইন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি শাখার সাধারন সম্পাদক মোম্মাদ দিদার, ছাত্র ইউনিয়ন জাবি শাখার সভাপতি নাজিব চৌধুরি জয়, ছাত্র অধিকার সংরক্ষন পরিষদের যুগ্ম আহবায়ক আদিব মুবিন আরিফ এবং জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পাপ্পু।

পৃথিবীর সঙ্গে ৪০ মিনিট যোগাযোগ বিচ্ছিন্ন থাকবেন নভোচারীরা
  • ০৬ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন শেষ ৩০…
  • ০৬ এপ্রিল ২০২৬
আজহারীর পর শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া
  • ০৬ এপ্রিল ২০২৬
সংবিধানে যুক্ত হবে জিয়ার স্বাধীনতার ঘোষণা, সংসদে থাকছে উচ্চ…
  • ০৬ এপ্রিল ২০২৬
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ২ ইসরায়েলি নিহত, নিখোঁজ ২
  • ০৬ এপ্রিল ২০২৬
অদ্ভুত স্কিনকেয়ারে আগ্রহ তরুণ প্রজন্মের, নিরাপদ নাকি ক্ষতি?
  • ০৬ এপ্রিল ২০২৬