‘আজকের মেধাবীরাই আগামী দিনে বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে’

১১ জুলাই ২০২৬, ০৩:০৭ PM
অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। © টিডিসি

আজ যারা শিক্ষাবৃত্তি পাচ্ছে, তাদের মধ্য থেকেই ভবিষ্যতে এমন মানুষ তৈরি হবে, আজকের মেধাবীরাই আগামী দিনে বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে বলে মন্তব্য করেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

শনিবার (১১ জুলাই) দুপুর ১টার দিকে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এককালীন শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ভূমি মন্ত্রী বলেন, যে জাতি মেধাবীদের সম্মান করতে পারে না সে জাতি কখনো সফল হতে পারেনা। শিক্ষার্থীদের সাফল্যের পেছনে তাদের অভিভাবক ও শিক্ষকদের অবদান অপরিসীম। কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস ও অধ্যবসায়ের মাধ্যমে শিক্ষার্থীদের দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, রাজশাহী শিক্ষা, মেধা ও সুশৃঙ্খল পরিবেশের জন্য দেশজুড়ে বিশেষ মর্যাদা অর্জন করেছে এবং আগামী দিনেও এ ধারা অব্যাহত থাকবে। জেলা পরিষদের এ উদ্যোগ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে এবং তাদের সামনে এগিয়ে যাওয়ার শক্তি জোগাবে। মেধাবীদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ৩ সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী ৫ সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, সাবেক সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসানসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষার্থী ও অভিভাবকরা।

অনুষ্ঠানে রাজশাহী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচিত শিক্ষার্থীদের মাঝে এককালীন শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়।

খুবিসাসের বার্ষিক ম্যাগাজিন ‘অনুসন্ধিৎসা’র মোড়ক উন্মোচন
  • ২৬ আগস্ট ২০২৬
সিকৃবির সিন্ডিকেট সদস্য নির্বাচিত হলেন ড. সামিউল ও ড. কাজী …
  • ২৬ আগস্ট ২০২৬
লক্ষ্মীপুরে যথাযথ মর্যাদায় ঈদ এ মিলাদুন্নবী (সা.) পালিত
  • ২৬ আগস্ট ২০২৬
চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৬৯ কিলোমিটারের জশন…
  • ২৬ আগস্ট ২০২৬
ভারতের আইআইটিতে ফুল ফান্ডেড পিএইচডি স্কলারশিপ পেলেন বাইজীদ …
  • ২৬ আগস্ট ২০২৬
গ্রেপ্তারের পর কারাগারে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নেতা
  • ২৬ আগস্ট ২০২৬