চবিতে এমসিসি ট্যালেন্ট বি'স-২০১৯ প্রতিযোগিতা অনুষ্ঠিত

২৪ জুলাই ২০১৯, ১০:২৪ AM

© টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ম্যানেজমেন্ট কমিউনিকেশন ক্লাব (এমসিসি) কর্তৃক আয়োজিত ‘এমসিসি ট্যালেন্ট বি'স ২০১৯’ এর চুড়ান্ত পর্ব ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। ২২শে জুলাই ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।

এর আগে গত ২০ জুলাই অনলাইন কন্টেস্ট এবং বিজফিয়েস্তা পোস্টার প্রেজেন্টেশনের মূল পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় ম্যানেজমেন্ট বিভাগের শতাধিক শিক্ষার্থী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৯ টি বিভাগের মোট ২২ টি দল অংশগ্রহণ করেন।

ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আফরা জামিল ও উম্মে হাফসার সঞ্চালনায় এমসিসি ক্লাবের উপদেষ্টা ড. মোহাম্মদ হারিসুর রহমান হাওলাদারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ সাহিদুর রহমান।

এদিন প্রধান অতিথি এমসিসি কর্তৃক আয়োজিত টেলেন্ট বি'স প্রতিযোগিতার আয়োজক ও অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জ্ঞাপন করে বলেন, "চিরাচরিত পাঠ্যক্রমের বাইরে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর এ ধরনের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা উচিত। এর মাধ্যমে একজন শিক্ষার্থী নিজ প্রতিভা বিকাশের এবং নিজেকে চ্যালেঞ্জ করার সুযোগ পায়।" এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল্লাহ মামুন, সহযোগী অধ্যাপক মোহাম্মদ সাহাব উদ্দিন, এসিটেন্ট মো. শরফুদ্দিন রাশেদ, স্বদীপ ভট্টাচার্য। প্রভাষক সেতু রঞ্জন বিশ্বাস, তারিক রায়হান, মোহাম্মদ সরোয়ার আলম, শারমীন আকতার প্রমুখ।

অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল্লাহ মামুন তার বক্তব্যে বলেন, "ভিন্নধর্মী এ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে প্রতিযোগিদের বহুমুখী দক্ষতা বৃদ্ধি পাবে। যার প্রতিফলন পাওয়া যাবে তাদের বর্তমান ও ভবিষ্যত কর্মজীবনে।

এমসিসির এডভাইজর অধ্যাপক ড. মোহাম্মদ হারিসুর রহমান হাওলাদার তার বক্তব্যে বলেন, ‘ম্যানেজমেন্ট কমিউনিকেশন ক্লাব কর্তৃক গৃহীত এমন উদ্যোগ বেশ প্রশংসার দাবীদার। বর্তমান সময়ের প্রতিযোগিতামূলক চাকরিক্ষেত্রে এ ধরণের উদ্যোগ একজন শিক্ষার্থীর পাবলিক স্পিকিং এবং প্রেজেন্টেশন ভীতি দূর করতে বিরাট ভূমিকা পালন করবে"। ভবিষ্যতেও এ ধরণের দক্ষতা বৃদ্ধি সহায়ক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার জন্য তিনি সংগঠকদের প্রতি আশাবাদ ব্যক্ত করেন। সর্বশেষে বক্তব্য রাখেন এমসিসির বর্তমান সভাপতি এবং 'এমসিসি ট্যালেন্ট বি'স ২০১৯' এর অাহ্বায়ক প্রসেনজিৎ দাশ গুপ্ত। তাঁর বক্তব্যে তিনি সকল ইন্সট্রাক্টর, বিচারক, আয়োজক এবং অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান এবং 'এমসিসি ট্যালেন্ট বি'স ২০১৯' যাত্রার বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন। বক্তব্য প্রদান শেষে সকল বিচারক, ইন্সট্রাক্টর ও অর্গানাইজারদের তাদের সকলকে ক্রেস্ট প্রদান করা হয় এবং অংশগ্রহণকারী ও বিজয়ীদের সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করা হয়।

উল্লেখ্য, এমসিসি ট্যালেন্ট বি'স ২০১৯' মূলত তিনটি পৃথক প্রতিযোগিতার সংকলন। যার মধ্যে ছিল- রিপোর্ট ও পাওয়ার পয়েন্ট স্লাইড তৈরীর উপর অনলাইন ভিত্তিক প্রতিযোগিতা সিজন ২, ম্যানেজমেন্ট বিজফিয়েস্তা- পোস্টার প্রেজেন্টেশন এবং ইন্ট্রা সিইউ ইনফোগ্রাফিক প্রেজেন্টেশন কন্টেস্ট।

ইনফোগ্রাফিক প্রেজেন্টেশন কন্টেস্টে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ হতে অংশগ্রহণকারীদের মধ্যে চূড়ান্ত দশটি দল বাছাই করা হয়। বাছাইকৃত দশটি দল বিচারকদের সামনে তাদের নিজস্ব বক্তব্য গ্রাফিকাল চার্টের মাধ্যমে তুলে ধরেন। যার প্রেক্ষিতে তিনটি দলকে বিজয়ী ঘোষণা করা হয় এবং সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।

চাঁদাবাজির বিরুদ্ধে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্র…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
আইইউবি ও দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত ইংরেজি বিতর্ক প্রতিযোগিত…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিইউবিটির রিসার্চ উইক ২০২৬: উদ্ভাবনা ও গবেষণায় উৎকর্ষের সম্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ভাঙা ও পরিত্যক্ত টেবিলে ভর্তি পরীক্ষা দিতে হয়েছে কুবিতে ভর্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
১২ তারিখ দেশের জনগণ চাঁদাবাজ ও নারী নিপীড়কদের লালকার্ড দেখা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ১০ম ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার উদ্বো…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬