ইবির ভারপ্রাপ্ত পরীক্ষক নিয়ন্ত্রক হলেন মাছুদুল হক

০৭ জুলাই ২০২৬, ০৯:৩২ PM
মো. মাছুদুল হক তালুকদার

মো. মাছুদুল হক তালুকদার © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নতুন ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পেয়েছেন উপ-রেজিস্ট্রার মো. মাছুদুল হক তালুকদার। এতদিন দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. ওয়ালিউর রহমান পিকুল বিনা বেতনে এক বছরের লিয়েন ছুটিতে যাওয়ায় এই পদে নতুন নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

মঙ্গলবার (৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মঞ্জুরুল হক স্বাক্ষরিত অফিস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষক নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. মো. ওয়ালিউর রহমান এর আবেদনের পরিপ্রেক্ষিতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক পদে যোগদানের জন্য তাঁকে ৭ জুলাই থেকে ১ বছরের বিনা বেতনে লিয়েন ছুটি দেয়া হয়েছে বিধায় একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার জনাব মো. মাছুদুল হক তালুকদারকে ৭ জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) হিসেবে উপাচার্য নিয়োগ করেছেন। এ দায়িত্ব পালনের জন্য তিনি নিয়মানুযায়ী সুযোগ সুবিধা পাবেন। 

নবনিযুক্ত ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. মাছুদুল হক তালুকদার বলেন, ‘আমি দীর্ঘদিন যাবত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্ব পালন করে আসছি। পরীক্ষা নিয়ন্ত্রক অফিসটি শিক্ষার্থীদের সেবা দেওয়ার জায়গা। শিক্ষার্থীদের যাবতীয় অসুবিধে দূর করে তাদের সেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য। তাদের স্বার্থ সংশ্লিষ্ট কাজগুলো যথাযথভাবে সম্পন্ন করতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। এজন্য সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।’

হৃদয়ের ঝড়ে জাফনার রোমাঞ্চকর জয়
  • ২৯ জুলাই ২০২৬
জবি ছাত্রশক্তির নেতৃত্বে শাহিন মিয়া ও ফেরদৌস শেখ
  • ২৯ জুলাই ২০২৬
রুয়েটে সার্টিফিকেট পেতে আর নয় ৮৭ ক্লিয়ারেন্স, আসছে অনলাইন স…
  • ২৯ জুলাই ২০২৬
এনসিপির ‘জুলাই পদযাত্রা’য় বিএনপি-ছাত্রদলের হামলার অভিযোগ, ত…
  • ২৮ জুলাই ২০২৬
আপনার পতন ছাত্রদল আর যুবদলই নিয়ে আসবে—প্রধানমন্ত্রীকে শিবির…
  • ২৮ জুলাই ২০২৬
সহপাঠীদের সঙ্গে সন্ধ্যায় ক্যাম্পাসের পুকুরে নেমে প্রাণ হারা…
  • ২৮ জুলাই ২০২৬