কুবিতে রোবটিক্স কর্মশালা অনুষ্ঠিত

২৩ জুলাই ২০১৯, ০৫:৪৬ PM

© টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) সায়েন্স ক্লাবের আয়োজনে রোবটিক্স কর্মশালা এবং রোবট ‘সিনা’কে হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এরপর বিকেল তিনটায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির(বার্ড) মহাপরিচালক ড. মীজানুর রহমানের কাছে রোবট সীনাকে হস্তান্তর করা হয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং আশেপাশে অবস্থিত বিভিন্ন স্কুলের রোবোটিক্সে আগ্রহী শিক্ষার্থীদের অংশগ্রহণে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার প্রধান আকর্ষণ ছিল কুবি সায়েন্স ক্লাব সদস্যদের তৈরী রোবট ‘সিনা’।

রোবট হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমীর (বার্ড) মহাপরিচালক ড. এম মিজানুর রহমান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোঃ আবু তাহের, বিজ্ঞান অনুষদের ডিন ড. এ. কে. এম. রায়হান উদ্দিন, প্রকৌশল অনুষদের ডিন ড. সজল চন্দ্র মজুমদার এবং সায়েন্স ক্লাবের মডারেটার মোঃ আতিকুর রহমান।

কর্মশালাটি শুরু হয় রোবোটের ইতিহাস, বাংলাদেশে রোবোটের অগ্রগতি এবং বর্তমান ডিজিটাল যুগে রোবটের ভূমিকা দিয়ে। আলোচনার পাশাপাশি রোবট কিভাবে কাজ করে, প্রাথমিক লেভেল থেকে কিভাবে রোবট তৈরী করা যায়, কি কি জিনিস রোবোটের জন্য দরকার হয় ইত্যাদি শিক্ষার্থীদের শেখানো হয়। শিক্ষার্থীরা রোবট সিনার সাথে কথা বলেন এবং বিভিন্ন প্রশ্ন করেন। রোবট ‘সিনা’ সে সকল প্রশ্নের উত্তর দেয়।

প্রধান অতিথি ড. এমরান কবির চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, 'বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাা অল্প টাকায় এতো চমৎকার একটি রোবট তৈরী করেছে সেজন্য তাদেরকে ধন্যবাদ। কথায় আছে চেরাগের নিচে অন্ধকার। আমরা নিজেরাই জানিনা আমাদের শিক্ষার্থীরা এতো মেধাবী। বার্ড আমাদের সে চোখ খুলে দিয়েছে। সে জন্য তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আরও বলেন, আমাদের গবেষণায় বরাদ্দ আছে। যারা রোবট তৈরী করেছো , তোমরা তোমাদের শিক্ষকদের সাথে সমন্বয় করে প্রজেক্ট জমা দাও। তোমাদেরকে সহযোগিতা করা হবে।'

উল্লেখ্য, রোবট সিনা তৈরী করা হয় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) অর্থায়নে এবং কুবি সায়েন্স ক্লাবের তত্ত্বাবধানে। এটি তৈরী করতে কাজ করেন সায়েন্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক পদার্থবিজ্ঞান বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী সঞ্জিত মন্ডল, ক্লাবের সদস্য পদার্থবিজ্ঞান বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী সাঈদুর রহমান, আইসিটি ১৩তম ব্যাচের শিক্ষার্থী জুয়েল নাথ এবং মোঃ মাসুম।

ট্যাগ: কুবি
চাকরির বাজার অনুযায়ী শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
  • ১৫ নভেম্বর ২০২৬
কাল বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে যাচ্ছে মাউশির ত…
  • ১৫ নভেম্বর ২০২৬
নবম শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৩ যুবকের বিরুদ্…
  • ১৫ নভেম্বর ২০২৬
পাবনা মানসিক হাসপাতালে অভিযানে ৬ দালাল আটক, ৫ জনের কারাদণ্ড
  • ১৫ নভেম্বর ২০২৬
রিট খারিজ, স্কুলে ভর্তি হতে পরীক্ষা দিতেই হচ্ছে
  • ১৫ নভেম্বর ২০২৬
আসলেন, উইকেটে গেলেন, গোল্ডেন ডাকে সাজঘরে ফিরলেন
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950