ক্রীড়া সম্পাদকের ওপর হামলার ৭০ দিন, অভিযুক্ত সাদিয়ার স্থায়ী বহিষ্কারের দাবি জকসুর

০৭ জুলাই ২০২৬, ০৪:৪১ PM
সাদিয়া সুলতানা নেলীর স্থায়ী বহিষ্কারের দাবিতে মানববন্ধন করেছে জকসু

সাদিয়া সুলতানা নেলীর স্থায়ী বহিষ্কারের দাবিতে মানববন্ধন করেছে জকসু © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাইমের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত ছাত্রদল থেকে জিএস পদে মনোনীত প্রার্থী সাদিয়া সুলতানা নেলীর স্থায়ী বহিষ্কারের দাবিতে মানববন্ধন করেছে জকসু। 

সোমবার (৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচি থেকে নেতারা অভিযোগ করেন, ঘটনার প্রায় ৭০ দিন পেরিয়ে গেলেও প্রশাসন চূড়ান্ত বিচার নিশ্চিত করতে পারেনি।

জকসু প্রতিনিধিরা বলেন, প্রমাণ থাকা সত্ত্বেও নেলীকে শুধু সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং বহিষ্কারাদেশ চলাকালেই পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে, যা প্রশাসনের দ্বৈত নীতির প্রমাণ। 

জকসুর শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক ইব্রাহিম খলিল বলেন, একজন শিক্ষার্থীর বিচার পেতে ৭০ দিন অপেক্ষা করা প্রশাসনের সদিচ্ছার অভাবের প্রতিফলন। 

জিএস আব্দুল আলিম আরিফ অভিযোগ করেন, অতীতের বিভিন্ন হামলার ঘটনাতেও প্রশাসন বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে, ফলে তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

ভিপি রিয়াজুল ইসলাম বলেন, দ্রুত বিচারের আশ্বাস দিলেও প্রশাসন তা বাস্তবায়ন করেনি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শিক্ষার্থীদের অধিকার আদায়ে জকসু প্রয়োজনে কঠোর কর্মসূচি গ্রহণ করবে।

মানববন্ধন থেকে জর্জিসের ওপর হামলার ঘটনায় সাদিয়া সুলতানা নেলীর স্থায়ী বহিষ্কার, নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে এক সপ্তাহের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ধারাবাহিক কঠোর আন্দোলনের ঘোষণা দেয় জকসু।

নতুন করে আর কেউ গণরুম-গেস্টরুমের সংস্কৃতি ফিরিয়ে আনতে পারবে…
  • ১৬ অক্টোবর ২০২৬
‘বিএনপি পাঁচ বছর দেশ শাসন করলে আমরা দুর্ভিক্ষে মারা যাব’— …
  • ১৬ অক্টোবর ২০২৬
ট্রাম্পের আপত্তির মুখে নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প…
  • ১৬ অক্টোবর ২০২৬
পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে রাশিয়া-চীনের সঙ্গে আলোচনা চলছে:…
  • ১৬ অক্টোবর ২০২৬
শেরপুর সরকারি কলেজে চালু হচ্ছে তিন বিষয়ে মাস্টার্স কোর্স
  • ১৬ অক্টোবর ২০২৬
তেল নয় হরমুজ প্রণালিতে ভাসছে হাজার হাজার আইফোন ও পারফিউম
  • ১৬ অক্টোবর ২০২৬