জবি নীল দলের সভাপতি জাকারিয়া সম্পাদক মোস্তফা

২৩ জুলাই ২০১৯, ০৪:৫৪ PM

© টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের সভাপতির দ্বায়িত্ব পেয়েছেন অনুজীব বিজ্ঞান (মাইক্রোবায়োলজি) বিভাগের অধ্যাপক ড. জাকারিয়া মিয়া এবং সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব পেয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের নবাগত প্রক্টর ড. মোস্তাফা কামাল।

নীল দলের ২০১৯-২০২০ কার্যনির্বাহী পর্ষদের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ২৩ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। মঙ্গলবার (২৩ জুলাই) নীল দলের দফতর সম্পাদক কাজী ফারুক হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে নতুন কার্যনির্বাহী কমিটির কথা জানানো হয়।

এক বছর মেয়াদের এই কমিটিতে সহ-সভাপতির দ্বায়িত্ব পেয়েছেন পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. পরিমল বালা এবং বাংলা বিভাগের অধ্যাপক ড. হোসনে আরা বেগম। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ড. মোঃ আব্দুর রউফ ও বিভাস কুমার সরকার কোষাধ্যক্ষ হয়েছেন ড. মোহাম্মদ আব্দুল্লাহ মাহফুজ।

নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছে ভুগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মহিউদ্দিন (মাহি) এবং প্রচার সম্পাদক আসাদুজ্জামান। প্রচার সম্পাদক হয়েছেন আইইআর বিভাগের সহকারী অধ্যাপক কাজী ফারুক হোসেন।

এছাড়াও সংগঠনের অন্যান্য সদস্যরা হলেন অধ্যাপক ড. প্রিয়ব্রত পাল, অধ্যাপক ড. অরুণ কুমার গোস্মামী, অধ্যাপক ড. মো. শাহজাহান, অধ্যাপক ড. গোলাম মোস্তফা, ড. শামছুল কবির, জি এম তরিকুল ইসলাম, কাজী নূর হোসেন, এ জি এম সাদিদ জাহান, নিয়াজ আলমগীর, মিফতাহুল বারী, মেহেদী হাসান, মোঃ ইমরান হোসাইন, জনাব নাসরিন সুলতানা।

কমিটির আগামী দিনের কাজ নিয়ে জানতে চাইলে নতুন দ্বায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মাহি বলেন, শিক্ষক রাজনীতিতে প্রগতিশীল ধারা অব্যহত রাখতে বিশ্ববিদ্যালয়ে আমরা মুক্তিযুদ্ধ ও বাঙ্গালী চেতনাকে ধারণ করে বঙ্গবন্ধর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে ভূমিকা রেখেছি এবং আগামী দিনেও শিক্ষক সমাজকে সাথে নিয়ে বিশ্ববিদ্যালয়ের নীলদল আরো শক্তিশালী এবং জাতীয় ইস্যুগুলোতে কার্যকর ভূমিকা রাখবে।

চাকরির বাজার অনুযায়ী শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
  • ১৫ নভেম্বর ২০২৬
কাল বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে যাচ্ছে মাউশির ত…
  • ১৫ নভেম্বর ২০২৬
নবম শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৩ যুবকের বিরুদ্…
  • ১৫ নভেম্বর ২০২৬
পাবনা মানসিক হাসপাতালে অভিযানে ৬ দালাল আটক, ৫ জনের কারাদণ্ড
  • ১৫ নভেম্বর ২০২৬
রিট খারিজ, স্কুলে ভর্তি হতে পরীক্ষা দিতেই হচ্ছে
  • ১৫ নভেম্বর ২০২৬
আসলেন, উইকেটে গেলেন, গোল্ডেন ডাকে সাজঘরে ফিরলেন
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950