ইবিতে আন্তঃবিভাগ বাস্কেটবলে ফিন্যান্স বিভাগ চ্যাম্পিয়ন

২৩ জুলাই ২০১৯, ০৪:৩৪ PM

© টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃবিভাগ বাস্কেটবল প্রতিযোগীতার ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ।

মঙ্গলবার (২৩ জুলাই) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগকে ৫৮-১৬ পয়েন্টের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা। এর আগে আন্তঃবিভাগ টেবিল টেনিস ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় টেনিসে পুরুষ ক্যাটাগরিতে আইন বিভাগকে হারায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ। মেয়ে ক্যাটাগরিতেও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগকে হারিয়ে চ্যাপিম্পয়ন হয় সিএসই বিভাগ।

এছাড়া ব্যাডমিন্টনে পুরুষ ক্যাটাগরিতে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ ও আইসিই বিভাগ সংযুক্তভাবে চ্যাম্পিয়ন হয় এবং মেয়ে ক্যাটাগরিতে মার্কেটিং বিভাগকে হারিয়ে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি তুলে দেন। এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহাসহ সংশ্লিষ্ট বিভাগের সভাপতি ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শারীরিক শিক্ষা বিভাগের কর্মকর্তা মাবিলা রহমানের উপস্থাপনায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. আনিছুর রহমান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশ, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবসহ অন্যান্য নেতাকর্মীরা।

রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে আইপিডিসি ফাইন্যান্স, আবেদন শেষ …
  • ১৮ মার্চ ২০২৬
ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য ২০ বছরের রেকর্ড ভঙ্গ…
  • ১৮ মার্চ ২০২৬
গঙ্গায় ইফতার, মাংসের হাড় ফেলার অভিযোগে ১৪ জন গ্রেপ্তার
  • ১৮ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে সীমান্ত ব্যাংক, কর্মস্থল ঢাকা
  • ১৮ মার্চ ২০২৬
নোয়াখালীতে দেড়শ সুবিধাবঞ্চিত পরিবারে বারাকাহ ঈদ সামগ্রী বিত…
  • ১৮ মার্চ ২০২৬
সিটির পরিচ্ছন্নতা কর্মীদের ১০ কোটি টাকা ঈদ উপহার: মানবিক সহ…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence