তিন দিন ধরে নিখোঁজ রাবিপ্রবির প্রক্টরের বাবা

০১ জুলাই ২০২৬, ০৯:৩৭ PM
নিখোঁজ ব্যাক্তি

নিখোঁজ ব্যাক্তি © সংগৃহীত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) প্রক্টর ড. মো: ফখরুদ্দিন এর বাবা গত তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। তার কোনো সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন পার করছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৮ জুন(রবিবার) সকাল প্রায় ৯টায় তিনি নোয়াখালী শহরে একটি পারিবারিক কাজে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। এরপর থেকে তাঁর সঙ্গে পরিবারের আর কোনো যোগাযোগ হয়নি।

পরিবার জানায়, সর্বশেষ মোবাইল ফোন ট্র্যাকিং অনুযায়ী তার অবস্থান খুলনার সোনাডাঙ্গা বাস স্টেশন এলাকায় শনাক্ত হয়। তবে বর্তমানে তার ব্যবহৃত দুটি মোবাইল নম্বরই বন্ধ রয়েছে।

নিখোঁজ ব্যক্তির সন্ধানে পরিবারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নেওয়া হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ছবি প্রকাশ করে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ যদি তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন বা কোথাও দেখতে পান, তাহলে অনুগ্রহ করে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে, ০১৮৮২০২১৪৬০, ০১৮৮২০২১৪৬১, ০১৬০৩১১৯৯৬১। 

এনআরবিসি ব্যাংকে ৬ পদে চাকরি, আবেদন ২৪ অক্টোবর পর্যন্ত
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটে ২২ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ কয়েকজন, অসুস্থ দুই স…
  • ১৩ অক্টোবর ২০২৬
হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটে ৭ পদে চাকরি, আবে…
  • ১৩ অক্টোবর ২০২৬
ডেঙ্গু জ্বর থেকে সেরে ওঠার পর যেসব খাবার খাওয়া জরুরি
  • ১৩ অক্টোবর ২০২৬
হোয়াটসঅ্যাপে নতুন ৫ ফিচার, অ্যাপ ছাড়াই ওয়েবে করা যাবে ভিডিও…
  • ১৩ অক্টোবর ২০২৬
প্রতিবেশীর বাধায় কবরস্থানে যাওয়ার রাস্তা বন্ধ, ঘর ভেঙে লাশ …
  • ১৩ অক্টোবর ২০২৬