প্রথম বাংলাদেশি হিসেবে জাপানের বায়োটেকনোলজিস্ট পুরস্কার জয় কুবি শিক্ষিকা ড. জান্নাতুলের 

০২ জুন ২০২৬, ০৯:৩১ PM
ড. জান্নাতুল ফেরদৌস

ড. জান্নাতুল ফেরদৌস © সংগৃহীত

প্রথম বাংলাদেশি হিসেবে জাপানের মর্যাদাপূর্ণ এশিয়ান ইয়াং বায়োটেকনোলজিস্ট অ্যাওয়ার্ড ২০২৬ অর্জন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস। বায়োটেকনোলজি গবেষণায় অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননায় ভূষিত করেছে জাপানের সোসাইটি ফর বায়োটেকনোলজি, জাপান (এসবিজে)।

মঙ্গলবার (২ জুন) বিষয়টি নিশ্চিত করেন ড. জান্নাতুল ফেরদৌস নিজেই। তিনি জানান, বায়োটেকনোলজি বিষয়ে গবেষণায় অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। তার গবেষণার মূল বিষয় ছিল ন্যানোপ্রযুক্তি ব্যবহার করে ওষুধ ও বায়োমলিকিউলের কার্যকর প্রয়োগ নিশ্চিত করা।

প্রতিক্রিয়ায় তিনি বলেন, একজন গবেষক হিসেবে এ অর্জন তার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। উন্নত বিশ্বের গবেষকদের সঙ্গে প্রতিযোগিতা করে এ পুরস্কার অর্জন দেশের তরুণ গবেষকদের জন্যও অনুপ্রেরণার উৎস হবে।

তিনি আরও জানান, আগামী ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর জাপানের হোক্কাইডো বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য ৭৮তম এসবিজে বার্ষিক সম্মেলনে তাকে এ সম্মাননা প্রদান করা হবে। অনুষ্ঠানে অংশগ্রহণের যাবতীয় ব্যয়ভার বহন করবে এসবিজে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, সোসাইটি ফর বায়োটেকনোলজি, জাপান (এসবিজে) হলো জাপানের একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক বৈজ্ঞানিক সংগঠন। এটি ১৯২৩ সালে প্রতিষ্ঠিত হয় এবং এর মূল লক্ষ্য হলো জীববিজ্ঞান, জীবপ্রযুক্তি (বায়োটেকনোলজি) এবং জীবনবিজ্ঞানের তাত্ত্বিক ও ব্যবহারিক গবেষণার উন্নয়ন সাধন করা।

আগামীকাল ঢাকায় আসছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
  • ১৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ ফ্রান্সে, থাকছে আবাসন-মাসিক …
  • ১৭ অক্টোবর ২০২৬
৩১ অক্টোবরের মধ্যে বদলির আদেশ না হলে কঠোর কর্মসূচির ঘোষণা শ…
  • ১৭ অক্টোবর ২০২৬
হাদিকে গুলির পর নিরাপত্তার জন্য অস্ত্রটির লাইসেন্স নেন ইশরা…
  • ১৭ অক্টোবর ২০২৬
চবিতে ২০০ সিএনজি, ৩০০ রিকশাকে নিবন্ধনের আওতায় আনছে চাকসু
  • ১৭ অক্টোবর ২০২৬
বইয়ের কাজ দেখতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর আকস্মিক ছাপাখা…
  • ১৭ অক্টোবর ২০২৬