নজরুল জন্মজয়ন্তীর ৫ প্রতিযোগিতায় নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জয়জয়কার

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীতে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীরা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীতে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীরা © ফাইল ছবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে আয়োজিত প্রতিযোগিতার ৫টি বিভাগে বিজয়ী হয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত এসব প্রতিযোগিতায় সংগীত, নৃত্য, হামদ-নাত, রচনা ও বইপাঠ বিভাগে শিক্ষার্থীরা কৃতিত্ব অর্জন করেন।

সোমবার (২৫ মে) নজরুল জন্মজয়ন্তীর সমাপনী দিনে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। বিভাগীয় পর্যায়ের নজরুল সংগীত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন সংগীত বিভাগের ১৪ ব্যাচের শিক্ষার্থী জয়দ্বীপ পাল। হামদ-নাতে প্রথম হন একই বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী সাফফাত ইসলাম শিহাব এবং নৃত্যে প্রথম স্থান অর্জন করেন ১৯ ব্যাচের শিক্ষার্থী অরিত্র নিভা দে।

এ ছাড়াও ময়মনসিংহ বিভাগীয় গ্রন্থাগার কর্তৃক আয়োজিত রচনা ও বইপাঠ প্রতিযোগিতায় বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের ১৫ ব্যাচের শিক্ষার্থী শাহরিয়ার রনি রচনা প্রতিযোগিতায় প্রথম এবং বইপাঠ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেন।

শাহরিয়ার রনি বলেন, ‘রচনা প্রতিযোগিতায় প্রথম এবং বইপাঠ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করা আমার জীবনের একটি স্মরণীয় মুহূর্ত। এই অর্জন আমাকে অনেক আনন্দ ও আত্মবিশ্বাস দিয়েছে। বিশেষ করে রচনা প্রতিযোগিতায় প্রথম হওয়ায় মনে হয়েছে আমার পরিশ্রম ও সৃজনশীলতা সার্থক হয়েছে। অন্যদিকে বই পাঠ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন আমাকে আরও বেশি বই পড়তে উৎসাহিত করেছে।’

নৃত্যে প্রথম হওয়া শিক্ষার্থী অরিত্র নিভা দে বলেন, ‘নৃত্য আমার আবেগ ও ভালোবাসার জায়গা। নজরুল জয়ন্তীতে নজরুলের সৃষ্টিকে নৃত্যের মাধ্যমে উপস্থাপন করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। ভবিষ্যতেও শিল্প-সংস্কৃতির মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আরও সুন্দরভাবে প্রতিনিধিত্ব করতে চাই।’

আরও পড়ুন: ঢাবিসহ চার স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের মধ্যে ব্যতিক্রম যেখানে রাবি

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে জয়দ্বীপ পাল বলেন, ‘নজরুলের গান শুধু সংগীত নয়, এটি চেতনা, প্রেম ও বিদ্রোহের এক অসাধারণ প্রকাশ। নজরুল জয়ন্তীর মতো একটি আয়োজনে প্রথম হতে পেরে আমি ভীষণ অনুপ্রাণিত। দীর্ঘদিনের অনুশীলন ও শিক্ষকদের আন্তরিক সহযোগিতার ফল আজকের এই অর্জন। আমি চাই নতুন প্রজন্ম আরও বেশি করে নজরুল সংগীত চর্চায় এগিয়ে আসুক।’

বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সুশান্ত কুমার সরকার বলেন, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ, চেতনা ও শিল্পভাবনা ধারণ করেই আমাদের শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছে। বিভাগীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সাফল্য অত্যন্ত গর্বের বিষয়।’

তার ভাষ্য, ‘এটি প্রমাণ করে যে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শুধু অ্যাকাডেমিক শিক্ষাতেই নয়, সাংস্কৃতিক চর্চাতেও সমানভাবে সমৃদ্ধ। আমি আশা করি, শিক্ষার্থীরা ভবিষ্যতেও নজরুলের অসাম্প্রদায়িক ও মানবিক চেতনাকে ধারণ করে দেশীয় সংস্কৃতিকে আরও এগিয়ে নিয়ে যাবে।’

ডেইলি শপিং বিভাগে আউটলেট ম্যানেজার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, …
  • ০১ আগস্ট ২০২৬
গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাবি ছাত্রশিবিরে…
  • ০১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে পাটওয়ারীর মন্তব্যের প্রতিবাদে ছাত্র অধ…
  • ০১ আগস্ট ২০২৬
শেকৃবিতে ‘রান ফর জাস্টিস’, জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবি
  • ০১ আগস্ট ২০২৬
ঢাকাসহ ৯ জেলায় সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে মিনিস্টার হাই-টে…
  • ০১ আগস্ট ২০২৬
খুবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারে মিলল টিকটিকি
  • ০১ আগস্ট ২০২৬