আমরা জুলাইয়ের প্রতিপক্ষ নই: আইনমন্ত্রী 

২৫ মে ২০২৬, ০১:১৫ AM , আপডেট: ২৫ মে ২০২৬, ০২:১২ AM
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান © সংগৃহীত

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, একটি পক্ষ বিএনপিকে জুলাইয়ের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে। আমরা সংসদে এর জবাব দিচ্ছি। আমরা জুলাইয়ের প্রতিপক্ষ নই- এই বিষয়টি সাধারণ শিক্ষার্থী ও অনলাইন মাধ্যমে আরও বেশি প্রচার করতে হবে। তরুণদের ইতিবাচক রাজনৈতিক চর্চা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি সচেতন হতে হবে। দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিভ্রান্তিমূলক তথ্য ও অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে।

রবিবার (২৪ মে) ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পরিদর্শনকালে তিনি একথা বলেন। পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন উপস্থিত ছিলেন।

উপাচার্যের কার্যালয়ের কনফারেন্স কক্ষে আয়োজিত সভায় আইনমন্ত্রী বলেন, বর্তমান সরকার প্রতিনিয়ত বিভিন্ন প্রকার কর্মসূচি হাতে নিয়ে বাস্তবায়ন করে চলেছে। 

প্রধানমন্ত্রী তার সফরের সময় জনবল কমিয়ে দিয়েছেন। দুইজন সিনিয়র মন্ত্রী এবং দুইজন আমলা শুধু উপস্থিত থাকেন। সংসদ সদস্যদের সাথে প্রথম সভায় ট্যাক্স ফ্রি গাড়ি নেওয়া বন্ধ করেছেন এবং প্লট বরাদ্দ বন্ধ করেছেন। এছাড়াও অত্যন্ত স্বল্প সময়ের মধ্যেই রামিসা হত্যার বিচার করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

 এ সময় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস, একাডেমিক ও অবকাঠামোগত বিভিন্ন বিষয় প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করেন পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক মো. হাফিজুর রহমান। বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, এই বিশ্ববিদ্যালয় সংস্কৃতির একটি উৎস। ব্যবহারিক বিভিন্ন বিভাগে শিক্ষার্থীরা পড়াশোনা করেন। এখান থেকে শিল্পী বের হবে, যারা বিভিন্ন সেক্টরে অবদান রাখবে বলে প্রত্যাশা করি।

সভায় আইনমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের স্যুভেনিয়র এবং জুলাই-২০২৪ প্রকাশনা প্রদান করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। এসময় বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা-প্রিন্স), প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম এবং ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী উপস্থিত ছিলেন।

আজ গ্যাস থাকবে না রাজধানীসহ দেশের যেসব এলাকায়
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9