কবি নজরুলের জন্মবার্ষিকীতে জামায়াতের শ্রদ্ধা

২৫ মে ২০২৬, ০৩:৪২ PM
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও জামায়াতে ইসলামীর লোগো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও জামায়াতে ইসলামীর লোগো © টিডিসি সম্পাদিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে দেশবাসীকে শুভেচ্ছা ও কবির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। আজ সোমবার (২৫ মে) কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক বাণীতে তিনি কবির রূহের মাগফিরাত কামনা করেন।

শুভেচ্ছা বাণীতে মিয়া গোলাম পরওয়ার বলেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম জাতির জাগরণের অগ্রদূত এবং সমাজের শোষিত ও বঞ্চিত মানুষের কণ্ঠস্বর ছিলেন। তাঁর কবিতা ও লেখনিতে জাতির মুক্তির দিশা ও ইসলামী জাগরণ ফুটে উঠেছে। তিনি অন্যায়ের প্রতিবাদ করে আলোকিত সমাজ গঠনে দেশবাসীকে উদ্বুদ্ধ করেছেন। কবির জন্মদিনে জাতিকে নতুন করে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

জামায়াতের সেক্রেটারি বলেন, কাজী নজরুলের চেতনাকে ধারণ করে সাহিত্য ও সংস্কৃতির বিকাশ ঘটাতে পারলে আগামীর সোনালি সমাজ বিনির্মাণ সম্ভব। এজন্য নজরুলের সাহিত্যকর্ম নিয়ে গবেষণা ও এর বিকাশে পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসতে সরকারি ও বেসরকারি উদ্যোগ গ্রহণের জোর দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, কাজী নজরুলকে নিয়ে সরকারের যে গবেষণা প্রতিষ্ঠান আছে, সেটির সংস্কার ও ব্যাপক উন্নয়ন করে তরুণ প্রজন্মের মধ্যে কবির জীবন ও কর্ম তুলে ধরতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সাথে অপসংস্কৃতির আগ্রাসন থেকে দেশীয় সাহিত্য ও সংস্কৃতিকে বাঁচাতে কবির সৃষ্ট কাব্য, সাহিত্যকর্ম এবং সংগীতের প্রসারে সরকারকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার।

আজ গ্যাস থাকবে না রাজধানীসহ দেশের যেসব এলাকায়
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9