বিএনপির প্রতি আল্লাহ অসন্তুষ্ট, তাই দেশেও বাড়ছে রোগ-বালাই ও সংকট

২৩ মে ২০২৬, ০৬:১৪ PM , আপডেট: ২৩ মে ২০২৬, ০৬:১৫ PM
রুকন শিক্ষা শিবির কর্মশালায় বক্তব্য রাখছেন মিয়া গোলাম পরওয়ার

রুকন শিক্ষা শিবির কর্মশালায় বক্তব্য রাখছেন মিয়া গোলাম পরওয়ার © টিডিসি ফটো

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, রাষ্ট্র সংস্কারের চেয়ে ভাগ-বাটোয়ারার রাজনীতিতে বিএনপি বেশি ব্যস্ত হয়ে পড়েছে। জুলাই সনদ বাস্তবায়ন না করেই বিএনপি দেশকে নতুন সংকটের দিকে ঠেলে দিয়েছে।

শনিবার (২৩ মে) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে আয়োজিত সদস্যদের (রুকন) শিক্ষা শিবির কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, জনগণের সঙ্গে করা প্রথম প্রতিশ্রুতি রক্ষা করতে না পারায় বিএনপির প্রতি আল্লাহ অসন্তুষ্ট হয়েছেন। এর ফলেই দেশে নানা ধরনের রোগ-বালাই ও সংকট বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, বিএনপির নেতাকর্মীরা লুটপাট, দখল, খুন ও চাঁদাবাজির মাধ্যমে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে। সাধারণ মানুষ বর্তমানে নিরাপত্তাহীনতা ও রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।

জামায়াতের এই কেন্দ্রীয় নেতা বলেন, রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা, দুর্নীতি ও ন্যায়ভিত্তিক রাজনীতির অভাবের কারণেই জনগণের মধ্যে হতাশা তৈরি হয়েছে। দেশের বর্তমান সংকট থেকে উত্তরণে ন্যায় ও আদর্শভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ঝালকাঠি জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে রোকন সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, বরিশাল অঞ্চলের টিম সদস্য মওলানা ফখরুদ্দিন খান রাজী, জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ ফরিদুল হক ও জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম এবং গত সাংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক ও ঝালকাঠি-২ আসনের শেখ নেয়ামুল করিম।

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, জানবেন যেভাবে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের ফরম পূরণের সময় বাড়ল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের এক বিষয়ের প্রশ্নপ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অনিয়ম ও জালিয়াতির অভিযোগের মুখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
লেজেন্ডস লিগের দল ঘোষণা বাংলাদেশের, দলের আছেন যারা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
যশোর বোর্ডে বিশেষ কোটায় ৫ ধরনের শিক্ষার্থীর ম্যানুয়ালি একাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9