আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় রানারআপ নজরুল বিশ্ববিদ্যালয়

রানারআপ পুরস্কার হাতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় দাবা দল

রানারআপ পুরস্কার হাতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় দাবা দল © সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৬-এ রানারআপ হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় দাবা দল। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

সুইস-সিস্টেম পদ্ধতিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় নজরুল বিশ্ববিদ্যালয় দল ৬ রাউন্ডে ৩টি জয়, ২টি ড্র এবং ১টি হারে মোট ৮ ম্যাচ পয়েন্ট অর্জন করে দ্বিতীয় স্থান লাভ করে। দলটি রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে জয় পায়। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে ড্র করে।

নজরুল বিশ্ববিদ্যালয় দাবা দলের অধিনায়ক রবিন আহমেদ রাব্বি বলেন, ‘আলহামদুলিল্লাহ মহান সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞতা। বিশ্ববিদ্যালয়কে এমন একটি মঞ্চে রানারআপ করতে পারায় আমি অনেক আনন্দিত। ঢাবি, চবি, রাবিসহ বড় বড় বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে এই অর্জন সহজ ছিল না। আমাদের টিম কম্বিনেশন খুব ভালো ছিল এবং সবাই নিজেদের সেরাটা দিয়েছে। মেন্টর, কোচ ও ম্যানেজমেন্টের সহযোগিতা আমাদের অনুপ্রাণিত করেছে। এই জয় পুরো দলের।’

দাবা দলের ম্যানেজার ও সংগীত বিভাগের অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী বলেন, ‘প্রথমবার কোনো দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেই আমাদের দল রানারআপ হয়েছে, যা আমার জন্য অনেক আনন্দের। ক্যাম্পাসে দাবা চর্চার খুব বেশি সুযোগ না থাকলেও আমাদের শিক্ষার্থীরা এই অর্জন করেছে। এই জয় পুরোপুরি খেলোয়াড়দের পরিশ্রম ও আত্মবিশ্বাসের ফল। তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ।’

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬