স্কাউটে রাষ্ট্রপতি পদক পেলেন কুবি শিক্ষার্থী কিশোর কুমার

১৮ মে ২০২৬, ০২:০৬ PM
কিশোর কুমার

কিশোর কুমার © টিডিসি সম্পাদিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিসংখ্যান বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কিশোর কুমার দেশের স্কাউটিংয়ের সর্বোচ্চ সম্মাননা প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ডের (পিআরএসএ) জন্য মনোনীত হয়েছেন।

রবিবার (১৭ মে) বাংলাদেশ স্কাউটসের পরিচালক (প্রোগ্রাম) মোসা. মাহফুজা পারভীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

জানা গেছে, ঢাকা জেলা রোভারের অধীন ক্রিস্টাল ওপেন স্কাউট গ্রুপের হয়ে তিনি এ সম্মাননার জন্য মনোনয়ন পান। দীর্ঘমেয়াদি বিভিন্ন স্কাউটিং কার্যক্রম, প্রশিক্ষণ ও জাতীয় পর্যায়ের মূল্যায়ন সফলভাবে সম্পন্ন করার মাধ্যমে তিনি চূড়ান্তভাবে নির্বাচিত হন।

স্কাউটিং কার্যক্রমে কিশোর কুমার বিভিন্ন ব্যাজ অর্জনের পাশাপাশি চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত প্রায় ১৫০ কিলোমিটার পথ হেঁটে পরিভ্রমণ সম্পন্ন করেন। এ ছাড়া তিনি স্কাউট ইউনিট লিডার বেসিক ও অ্যাডভান্স কোর্স সম্পন্ন করেছেন এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন ক্যাম্পে অংশ নিয়েছেন।

এ ছাড়া তিনি বাংলাদেশের প্রতিনিধি হিসেবে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ২৫তম বিশ্ব স্কাউট জাম্বুরিতে অংশগ্রহণ করেন। এ ছাড়া গত বছর এশিয়া প্যাসিফিক রিজিওনাল ফটো কনটেস্টে রৌপ্যপদক অর্জন করেন।

প্রতিক্রিয়ায় কিশোর কুমার এ অর্জনের জন্য মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে পরিবার স্কাউটস সংশ্লিষ্ট ব্যক্তিরা এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষক-সহপাঠীদের সহযোগিতা ও অনুপ্রেরণার কথাও স্মরণ করেন।

মানুষের গা চুলকিয়েই মাসে ১৮ লাখ টাকা আয়!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জাপানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ ১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, চলছে শাপলা চত্বরে সমাবেশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বদলে যাচ্ছে বিশ্ব মানচিত্র, অনুমোদন দিল জাতিসংঘ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথম দুই ম্যাচে ড্র, এবার হেরেই গেল পিএসজি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬