জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রিলিমিনারি টু মাস্টার্সে রিলিজ স্লিপের মেধাতালিকা প্রকাশ মঙ্গলবার

১৮ মে ২০২৬, ১২:১৯ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

২০২৩-২৪ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমের রিলিজ স্লিপের মেধাতালিকা আগামীকাল মঙ্গলবার (১৯ মে) বিকেল ৪টায় প্রকাশ করা হবে। একই দিন রাত ৯টা থেকে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থীরা এসএমএসের মাধ্যমেও ফল জানতে পারবেন। এ জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে NU<space>ATMP<space>Roll No লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, রিলিজ স্লিপের মেধাতালিকায় স্থানপ্রাপ্ত কোনো শিক্ষার্থী বর্তমানে অন্য কোনো শিক্ষাক্রমে অধ্যয়নরত থাকলে তাকে আগামী ৮ জুনের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তির কারণে তার ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে। এ ছাড়া রিলিজ স্লিপে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিষয় পরিবর্তনের কোনো সুযোগ থাকবে না।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, রিলিজ স্লিপে সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের ১৯ মে থেকে ১০ জুন পর্যন্ত অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ ও প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে। এরপর ২ জুন থেকে ১১ জুনের মধ্যে সংশ্লিষ্ট কলেজে প্রয়োজনীয় কাগজপত্র ও রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে।

কলেজ কর্তৃপক্ষ ৩ জুন থেকে ১৪ জুন পর্যন্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চিত করবে। পরবর্তী সময়ে ১৫ জুন থেকে ২১ জুনের মধ্যে কলেজগুলোকে সোনালী ব্যাংকের নির্ধারিত শাখায় রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে।

এদিকে ২২ জুন থেকে ২১ জুলাই পর্যন্ত ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক পেপার কোড এন্ট্রির কার্যক্রম সম্পন্ন করবে সংশ্লিষ্ট কলেজ। নির্ধারিত সময়ের মধ্যে পেপার কোড এন্ট্রি না হলে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে।

এসএসসির খাতা না দেখানোয় দুই শিক্ষার্থীকে কোপাল ৮-১০ জন
  • ১৮ মে ২০২৬
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্বামী-স্ত্রীর
  • ১৮ মে ২০২৬
তামিমের অ্যাডহক কমিটি বাতিলে রিটের শুনানি ২১ মে
  • ১৮ মে ২০২৬
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা…
  • ১৮ মে ২০২৬
এবার দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার
  • ১৮ মে ২০২৬
এসওএস হারম্যান কলেজের নবম শ্রেণির ছাত্র আহনাফ আর নেই
  • ১৮ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081