জাতীয় বিশ্ববিদ্যালয়

স্নাতক ভর্তি প্রথম পর্যায়ে ফরম পূরণের শেষ দিন কাল

১৬ মে ২০২৬, ১০:০৮ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো © সংগৃহীত

২০২৫-২৬ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় প্রথম মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের অনলাইন ভর্তি ফরম পূরণের শেষ দিন আগামীকাল ১৭ মে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি ফরম পূরণ ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে শিক্ষার্থীদের প্রতি নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রথম মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফরম পূরণ এবং এর প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহের কার্যক্রম ৫ মে থেকে শুরু হয়ে ১৭ মে পর্যন্ত চলবে। ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে Applicant Login অপশনে গিয়ে Honours Login-এ প্রবেশ করতে হবে। পরে Application ID ও পিন নম্বর ব্যবহার করে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করে প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে।

প্রথম মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি ফরমসহ রেজিস্ট্রেশন ফি বাবদ ১ হাজার ১৩০ টাকা সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। কলেজ কর্তৃপক্ষ নির্ধারিত মোবাইল ব্যাংকিং অথবা সরাসরি এই ফি গ্রহণ করবে। ফি জমা দেওয়ার সময়সীমা ১৮ মে পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

এদিকে কলেজগুলোকে প্রথম মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন কার্যক্রম ১৯ মে’র মধ্যে সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্কুল অব আন্ডারগ্রাজুয়েট স্টাডিজের ডিন ড. মো. আশেক কবির চৌধুরী জানিয়েছেন, প্রথম মেধাতালিকার ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করা হবে। তিনি দ্য ডেইলি ক্যাম্পাস-কে বলেন, “উত্তীর্ণ শিক্ষার্থীদের ১৭ মে পর্যন্ত ভর্তি ফরম ডাউনলোড করে সংশ্লিষ্ট কলেজের সঙ্গে যোগাযোগের মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রথম মেধাতালিকার ভর্তি কার্যক্রম শেষ হলে দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করা হবে। ঈদের ছুটির আগেই এটি শুরু করার চিন্তা রয়েছে আমাদের।”

ভর্তি পরীক্ষার ফলাফলে দেখা গেছে, চলতি শিক্ষাবর্ষে পাসের হার ৮০ দশমিক ৩৬ শতাংশ। ফলাফলের ভিত্তিতে প্রথম মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীরাই প্রাথমিকভাবে ভর্তি কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।

ভর্তি-সংক্রান্ত জটিলতা এড়াতে শেষ সময়ের অপেক্ষা না করে দ্রুত অনলাইন ফরম পূরণ ও কলেজে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

এক্সিকিউটিভ নিয়োগ দেবে জেন্টল পার্ক, আবেদন ২০ সেপ্টেম্বর পর…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
হাবিপ্রবি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
দাদাকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে মারা গেল নাতি-নাতনি
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
অফিসার নিয়োগ দেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, আবেদন ১৫ সেপ্টে…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুষ্ঠরোগীদের সহায়তা করতে আগ্রহী বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্র…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9