জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক পাস প্রোগ্রামের সিলেবাস কার্যকরের সময়সীমা পরিবর্তন

১৪ মে ২০২৬, ১০:৩০ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত স্নাতক (পাস) প্রোগ্রামের পরিমার্জিত সিলেবাস কার্যকরের বিষয়ে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (পাস) প্রোগ্রামে অধ্যয়নরত ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা পূর্বের ২০১৩-১৪ শিক্ষাবর্ষে প্রণীত সিলেবাস অনুযায়ীই অধ্যয়ন করবে।

অন্যদিকে পরিমার্জিত সিলেবাসটি ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আপলোডকৃত ‘স্নাতক (পাস) ডিগ্রির পরিমার্জিত রেগুলেশনস (২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে কার্যকর)’ শিরোনামে থাকা অংশে সংশোধন আনা হবে। 

আরও পড়ুন: পে-স্কেল বাস্তবায়নে নীরব প্রস্তুতি সরকারের, সামনের মাসেই সারপ্রাইজ

সেখানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের পরিবর্তে ২০২৫-২৬ শিক্ষাবর্ষ প্রতিস্থাপিত হবে। প্রজ্ঞাপনটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন (ভারপ্রাপ্ত) ড. এ. এইচ. এম. রুহুল কুদ্দুস স্বাক্ষরিত এবং ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে জারি করা হয়েছে।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬