অনার্স ৩য় বর্ষের খাতা পুনঃমূল্যায়ন আবেদন শুরু ১৩ মে, ফি ১২০০ টাকা

১২ মে ২০২৬, ০২:৫১ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ে

জাতীয় বিশ্ববিদ্যালয়ে © ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার ফলাফল পুনঃমূল্যায়নের আবেদন আগামী ১৩ মে থেকে শুরু হচ্ছে। এ প্রক্রিয়া চলবে আগামী ২ জুন পর্যন্ত। মঙ্গলবার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুনঃমূল্যায়নের জন্য আবেদন করতে শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন ফরম পূরণ করে পে-স্লিপ ডাউনলোড করতে হবে। এরপর নিকটস্থ সোনালী ব্যাংকের যেকোনো শাখায় নির্ধারিত ফি জমা দেওয়া যাবে।

এছাড়া সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে নগদ, বিকাশ, রকেটসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং সেবা ও কার্ড ব্যবহার করেও ফি পরিশোধ করা যাবে। সোনালী ব্যাংকের হিসাবধারীরা নিজ হিসাব নম্বর থেকেও অনলাইনে টাকা ট্রান্সফার করে আবেদন সম্পন্ন করতে পারবেন।

আরও পড়ুন: ঢাবি র‌্যাংকিংয়ে পিছিয়ে পড়ার কারণ শিক্ষক নিয়োগে রাজনীতি: প্রধানমন্ত্রী

বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের আগে বা পরে আবেদন ফরম পূরণ, পে-স্লিপ ডাউনলোড কিংবা ফি জমা দেওয়া যাবে না। এছাড়া ব্যাংকের প্রচলিত অন্য কোনো ফরমে টাকা জমা দিলে সৃষ্ট জটিলতার দায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নেবে না। পুনঃমূল্যায়ন ফি প্রতিপত্র ১ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। 

আবেদনের কপি বা পে-স্লিপ বিশ্ববিদ্যালয়ে পাঠানোরও প্রয়োজন নেই। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরীক্ষা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে।

‎জাবিতে নানা আয়োজনে ৫৪তম আবর্তনের বর্ষপূর্তি উদযাপন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের শহীদ মিনারে ইডেন শিক্ষার্থীদের নৃত্য, তীব্র সমা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটের উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জাবির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটে ছাত্রদের আন্দোলনের মুখে নয়, প্রশাসন রিপ্লেসের অংশ হি…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক মোর্শে…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬