জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি বাতিল নিয়ে ভোগান্তি, কী বলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন

০৯ মে ২০২৬, ০১:২২ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো © টিডিসি ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি বাতিল কার্যক্রমে প্রযুক্তিগত জটিলতার কারণে ভোগান্তিতে পড়েছেন অনেক শিক্ষার্থী। তবে এ নিয়ে শিক্ষার্থীদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে ভর্তি বাতিলের সময়সীমাও বাড়ানো হবে বলে জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

শিক্ষার্থীদের অভিযোগ, ভর্তি বাতিলের জন্য নিবন্ধন করলেও অনেকেই ইউজারনেম ও পাসওয়ার্ড পাচ্ছেন না। ফলে তারা অনলাইনে পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে পারছেন না। এতে অনিশ্চয়তায় পড়েছেন তারা।

এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্কুল অব আন্ডারগ্রাজুয়েট স্টাডিজের ডিন ড. মোঃ আশেক কবির চৌধুরী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘সফটওয়্যারে যান্ত্রিক ত্রুটির কারণে ভর্তি বাতিল করা শিক্ষার্থীদের ইউজারনেম, পাসওয়ার্ড আসতে একটু সমস্যা হয়েছে। বিষয়টি আমরা অবগত হয়েছি। বিষয়টি নিয়ে আমরা ইতোমধ্যে কাজ করা শুরু করেছি। তবে শিক্ষার্থীদের চিন্তার কোন কারণ নেই। ভর্তি বাতিলের লাস্ট ডেট ১৩ তারিখ। এটা আমরা আরও ১০-১২ দিন বাড়িয়ে দিব।’

তিনি আরও জানান, প্রথম মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করা হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য অনলাইন ফরম পূরণ কার্যক্রম মঙ্গলবার (৫ মে) থেকে শুরু হয়েছে। এই কার্যক্রম চলবে আগামী ১৭ মে পর্যন্ত।

ড. মোঃ আশেক কবির চৌধুরী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘উত্তীর্ণ শিক্ষার্থীদের ১৭ মে থেকে ভর্তি ফরম ডাউনলোড করে সংশ্লিষ্ট কলেজের সাথে যোগাযোগ করে ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশ প্রদান করা হলো। তাদের ভর্তি কার্যক্রম শেষ হলে ২য় মেধা তালিকা প্রকাশ করা হবে। ঈদের ছুটির আগেই শুরু করার চিন্তা রয়েছে আমাদের।’

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য পূরণ করে আবেদন সম্পন্ন করতে হবে।

সম্প্রতি প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এবারের ভর্তি পরীক্ষায় পাসের হার ৮০ দশমিক ৩৬ শতাংশ। ফলাফলের ভিত্তিতে প্রথম মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীরাই প্রাথমিকভাবে ভর্তি কার্যক্রমে অংশ নিতে পারবেন।

কারিগরি ত্রুটিতে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
কারিগরির শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বরের বিল সাবমিটের নির্দ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দ্রুত বদলির ফল প্রকাশের দাবিতে মাউশি ডিজিকে স্মারকলিপি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
৫ আগস্টের পর পুলিশ বাদী হয়ে একটিও মিথ্যা ও গায়েবি মামলা করে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুর বিস্তার রোধে নওগাঁয় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, ক্লাস বর্জন …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9