সিন্ডিকেট থেকে অব্যাহতির আবেদন ববি শিক্ষকের 

১০ মে ২০২৬, ০২:৫৮ PM , আপডেট: ১০ মে ২০২৬, ০২:৫৯ PM
সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ তানভীর কায়ছার

সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ তানভীর কায়ছার © টিডিসি ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সিন্ডিকেট সদস্য সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ তানভীর কায়ছার ব্যক্তিগত কারণ দেখিয়ে সিন্ডিকেট থেকে অব্যাহতি চেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন। রবিবার (১০ই মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে অব্যহতি চেয়ে আবেদন জমা দিয়েছেন তিনি। আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য ড. মোহাম্মদ তানভীর কায়ছার। 

জানাগেছে, তানভীর কায়ছায় সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে ২০২৩ সালে দুই বছরের জন্য সিন্ডিকেট সদস্য মনোনীত হয়েছিলেন। এরপর দুই বছর অতিবাহিত হওয়ার পরেও ঐ ক্যাটারগরিতে নতুন সিন্ডিকেট সদস্য মনোনীত না হওয়ায় তিনি দায়িত্ব পালন করে আসছিলেন। আজ ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি সিন্ডিকেট সদস্য থেকে অব্যাহতির আবেদন করেছেন। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম বলেন, তানভীর কায়ছার সিন্ডিকেট থেকে অব্যাহতি চেয়ে একটি আবেদন আমার কাছে দিয়েছেন। তিনি শারীরিকভাবে অসুস্থ দেশের বাইরে যাবেন ছুটি নিয়ে চিকিৎসার জন্য। তাঁকে বলেছি আপনি ছুটি নিয়ে চিকিৎসার জন্য যান পরবর্তীতে আলোচনা করে আপনার বিষয়টি বিবেচনা করবো। তাঁকে এখনি সিন্ডিকেট থেকে অব্যাহতি দেয়া হচ্ছে না বলে জানান উপাচার্য। 

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে বর্তমান শিক্ষকদের পদোন্নতির দাবিতে আন্দোলন চলছে। এরমধ্যে গতকাল সিন্ডিকেট মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে সংবিধি প্রণয়নের আগে শিক্ষকদের পদোন্নতি হচ্ছে না। এরপর থেকে শিক্ষকরা আশাহত হয়ে পড়েছেন পুনরায় আন্দোলনের যাওয়ার কথাও ভাবছেন বলে খোঁজ পাওয়া গেছে। এরই মধ্যে সিন্ডিকেট সদস্য পদ থেকে অব্যাহতি চেয়ে তানভীর কায়ছারের আবেদন নতুন আলোচনার জন্ম দিয়েছে।

স্টিফেন মিলারকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ করলেন ট্রাম্প
  • ০৭ নভেম্বর ২০২৬
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রী…
  • ০৭ নভেম্বর ২০২৬
জাবিপ্রবির প্রথম নারী চেয়ারম্যান হলেন জিওলজি বিভাগের ওয়াহিদ…
  • ০৭ নভেম্বর ২০২৬
পদত্যাগ করতে পারেন ট্রাম্পের অন্তত ৫ মন্ত্রী
  • ০৭ নভেম্বর ২০২৬
মসজিদ কমিটি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের আঘাতে বিএনপি নেতার মৃত্…
  • ০৭ নভেম্বর ২০২৬
ধ্বংস করা হচ্ছে আ’লীগ আমলের বহুল আলোচিত ইভিএম মেশিন
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950