জকসু নেতাকে থাপ্পড় দেওয়া সেই জবি ছাত্রীকে সাময়িক বহিষ্কার

০৩ মে ২০২৬, ০৪:৫৮ PM , আপডেট: ০৩ মে ২০২৬, ০৫:১১ PM
সাময়িক বহিষ্কার সাদিয়া সুলতানা ও জর্জিস আনোয়ার নাইম

সাময়িক বহিষ্কার সাদিয়া সুলতানা ও জর্জিস আনোয়ার নাইম © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইনডোর গেমসের ক্যারাম ফাইনালকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে জকসুর ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাইমের ওপর থাপ্পড় মারার ঘটনায় ছাত্রদল প্যানেল থেকে হল সংসদের জিএস প্রার্থী সাদিয়া সুলতানা নেলীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ রবিবার (৩ মে) বিশ্ববিদ্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

একই সঙ্গে পুরো ঘটনা তদন্তে ৩ সদস্যের একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হয়েছে। জানা যায়, ফাইনালে ওঠা একটি দল নিয়ম অনুযায়ী একই বিভাগের না হওয়ায় অভিযোগ ওঠে এবং বিষয়টি নিয়ে আলোচনা চলাকালে উত্তেজনার সৃষ্টি হয়।

অভিযোগ অনুযায়ী, এ সময় নেলী ক্রীড়া সম্পাদককে থাপ্পড় মারেন। পরে বিষয়টি নিয়ে ক্যাম্পাসে ব্যাপক প্রতিক্রিয়া ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ কর্তৃক দুই দফা আল্টিমেটাম দেওয়া হয় এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন  এ সিদ্ধান্ত নেয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন বলেন, আমরা এ ধরনের কোন অন্যায়কে কখনো প্রশ্রয় দেব না। পাশাপাশি কখনো ছোট হিসাবেও নেব না এটাকে। একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ওপর একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ওপর সবার সামনে কখনোই গায়ে হাত তুলতে পারে না, এটি অবশ্যই অন্যায়। আমরা যে কোন ধরনের অন্যায়কে কখনোই প্রশ্রয় দেব না।

ট্যাগ: জকসু
স্বল্পতম বহর নিয়ে স্বল্প সময়ের সফরে জাতিসংঘের পথে প্রধানমন্…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ায় শ্বশুরকে হত্যা করলেন জামাই
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বৈদ্যুতিক খুঁটিবাহী লড়ির ধাক্কায় প্রাণ হারালেন যুবক
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ব্লু ইকোনমি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বাবা হারালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে জড়ালেন দুই বিভাগের শিক্ষার্থী…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬