বেরোবির বঙ্গবন্ধু হলে পানির তীব্র সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা

০৫ জুলাই ২০১৯, ০২:২৮ PM

© সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে পানির তীব্র সংকটে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে আবাসিক শিক্ষার্থীদের। প্রায় দুই সপ্তাহ ধরে পানির এই তীব্র সংকটে অতিষ্ঠ হয়ে উঠেছে হলের আবাসিক শিক্ষার্থীরা।

জানা যায়, বঙ্গবন্ধু হলে ট্যাংকে পানি উত্তোলনের জন্য দুটি মটর ব্যবহার করা হয়। এর মধ্যে একটি কয়েকদিন ধরে নষ্ট হয়ে রয়েছে। এর ফলে একটি মটর দিয়েই দুই দিকের ট্যাংক এ পানি তুলতে হচ্ছে। যার ফলে পানির এই সংকট তৈরী হয়েছে।

বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, প্রায় সময়ই এরকম পরিস্থিতিতে পরতে হয় শিক্ষার্থীদের। পানি সংকটের কারণে বাথরুম এবং ওয়াশরুম দুটোই ব্যবহারের অনুপযোগী হয়ে পরে। বারবার এমন পরিস্থিতির জন্য হল কর্তৃপক্ষের উদাসীনতাকেই দায়ী করছেন শিক্ষার্থীরা।

এ ব্যাপারে বঙ্গবন্ধু হলের প্রভোস্ট তাবিউর রহমান প্রধান বলেন, নতুন পাম্প বসানোর প্রক্রিয়া চলছে। আশাকরি দুই একদিনের মধ্যেই এ সংকটের সমাধান হবে।

সেন্টমার্টিনের আকাশে রহস্যময় ড্রোন, বাড়ছে উদ্বেগ
  • ০৩ এপ্রিল ২০২৬
মার্কিন সেনাপ্রধান জেনারেল র‌্যান্ডি জর্জ বরখাস্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
অফিস সময় কমানো, দোকান বন্ধ, ইলেকট্রিক বাসসহ যে ৭ সিদ্ধান্ত …
  • ০৩ এপ্রিল ২০২৬
নকলরোধে পাবলিক পরীক্ষা আইনে আসছে কড়াকড়ি, খসড়া অনুমোদন
  • ০৩ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দ…
  • ০৩ এপ্রিল ২০২৬
এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬