সতিকসাসের আয়োজনে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

১৫ এপ্রিল ২০২৬, ০৮:১২ PM
সতিকসাসের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালা

সতিকসাসের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালা © টিডিসি ফটো

অর্ধশতাধিক শিক্ষার্থী নিয়ে সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছে সরকারী তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি (সতিকসাস)। শিক্ষার্থীরা হাতে কলমে সাংবাদিকতার হাতেখড়ি লাভ করেন। বুধবার (১৫ এপ্রিল) কলেজের অডিটোরিয়ামের পাঠকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

এতে বেসিক জার্নালিজম, শুদ্ধ উচ্চারণ ও স্ক্রিপ্ট রাইটিং; মাল্টিমিডিয়া জার্নালিজম ও নিউমিডিয়া; ক্যাম্পাস রিপোর্টিং ও ফিচার রাইটিং; টেলিভিশন রিপোর্টিং এবং ফটো সাংবাদিকতার উপর প্রশিক্ষণ দেয়া হয়।

কর্মশালায় বেসিক জার্নালিজম, শুদ্ধ উচ্চারণ ও স্ক্রিপ্ট রাইটিং বিষয়ে প্রশিক্ষণ দেন জাতীয় প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আবিদ আজম, মাল্টিমিডিয়া জার্নালিজম ও নিউমিডিয়া বিষয়ে প্রশিক্ষণ দেন এটিএন বাংলার ডিজিটাল ও অনলাইন নিউজ এডিটর আল ইমরান, ক্যাম্পাস রিপোর্টিং ও ফিচার রাইটিং বিষয়ে প্রশিক্ষণ দেন বাংলাদেশ প্রতিদিনের বিজনেস চিফ মানিক মুনতাসীর। 

এছাড়াও ফটো সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ দেন প্রথম আলোর ডেপুটি হেড অফ ফটোগ্রাফি সাজিদ হোসেন ও টেলিভিশন রিপোর্টিং বিষয়ে প্রশিক্ষণ দেন একাত্তর টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক সবুজ মাহমুদ। কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।

শিক্ষকদের সিকিউরিটি-মর্যাদা-সচ্ছলতার একটাই রাস্তা জাতীয়করণ
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রথমবারের মতো ট্রান্সপোর্ট পার্টনার পেল বিসিবি
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকারি হচ্ছে রাজধানীর এক কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটিতে যবিপ্রবির বিশেষ পরিবহন সেবা, উচ্ছ্বসিত শিক্ষার…
  • ১৫ অক্টোবর ২০২৬
ঢাকায় বসছে ৪ জাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্ট
  • ১৫ অক্টোবর ২০২৬
নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • ১৫ অক্টোবর ২০২৬