নিয়োগের ১ মাসেও অফিস পাননি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য

অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম ও সাত কলেজের লোগো

অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম ও সাত কলেজের লোগো © টিডিসি সম্পাদিত

গত ১৬ মার্চ নবগঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মো. নুরুল ইসলামকে নিয়োগ দেয় সরকার। তবে নিয়োগের এক মাস পরও উপাচার্যের কার্যালয় না পাওয়ার অভিযোগ উঠেছে। এতে বিশ্ববিদ্যালয়ের নতুন সেশনের ভর্তির কার্যক্রমসহ অন্যান্য কার্যক্রম পরিচালনায় বিঘ্ন ঘটছে। 

এ বিষয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম বলেন, একটি নতুন বিশ্ববিদ্যালয় চালু হলো। আমি ভিসি হিসেবে ছাত্রদের জন্য কাজ করবো সেজন্য আমাকে প্রয়োজনীয় ফ্যাসিলিটিস দেওয়া হয় নাই। এরপরও আমি বসে নেই।

তিনি বলেন, আমার অফিস নাই। চলাচলের জন্য গাড়ি নেই, অন্যজনের গাড়ি ধার করে চলতে হচ্ছে। কাজ করতে আমাকে দুইটা লোক দেওয়া হয় নাই। কলেজগুলোতে ঘুরার জন্য একজন লোককে রিকুয়েস্ট করে সফর দিতে হচ্ছে। আমাকে ইউজিসিতে বসতে বলেছে ইউজিসিতে কি আমি কয়েকজন লোক নিয়ে বসতে পারবো?

নতুন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার নিয়োগ না হওয়ায় ভর্তি কার্যক্রম ব্যাহত হচ্ছে জানিয়ে উপাচার্য নুরুল ইসলাম বলেন, আমরা সামনের সপ্তাহ থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তির কার্যক্রম শুরু করে দেবো। আমি আমার তরফ থেকে সর্বোচ্চ এফোর্ট দিব আগামী সপ্তাহে বসে ভর্তি পরীক্ষার ব্যাপারে একটি সিদ্ধান্তের ব্যাপারে। শিক্ষার্থীদের কোনো দুশ্চিন্তা করার কারণ নেই। খুব দ্রুতই ভর্তি কার্যক্রম শুরু করতে গেলে একজন রেজিস্টার লাগবে কারণ চিঠি তো ভিসি দিতে পারে না।

আরও পড়ুন: ৮ হাজার মাদ্রাসাসহ দশ হাজার ৫৬৮ প্রতিষ্ঠানে ‘ফ্রি ওয়াই ফাই’ চালু হচ্ছে

এ বিষয়ে ইউজিসি সদস্য মোহাম্মদ তানজিমউদ্দিন খান বলেন, নতুন উপাচার্যকে দায়িত্ব দেয়া হয়েছে। উনাকে আপাতত অস্থায়ীভাবে একটা অফিসের ব্যবস্থা করা হয়েছে। অচিরে একটা স্থায়ী অফিস পেয়ে যাবেন। জনবল বরাদ্দ দেয়ারও প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়ার অনুমোদনও পেয়ে গেছেন উপাচার্য। আর সরকারি কাজ তো হঠাৎ করেই পাওয়া যায় না। এটা প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে অনুমোদন নিয়ে কাজ করতে হয়। 

তিনি আরও বলেন, কলেজ থেকে অনার্স প্রোগ্রামগুলো বিশ্ববিদ্যালয়ে আনা হচ্ছে। যখন এ নিয়োগ দেওয়া হয়েছে তখন অফিস না থাকাটাই স্বাভাবিক। কাঠামোগতভাবে সেই ব্যবস্থাটা নাই। এই ব্যবস্থা করার জন্য একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। এ প্রক্রিয়া চলমান। জনবল বরাদ্দ দিতে গেলে বাজেট থাকতে হয়। বাজেট সাপেক্ষে জনবল বরাদ্দ দিতে হয়। সাত কলেজের বাস্তবতায় নতুন বিশ্ববিদ্যালয় হিসেবে যা বরাদ্দ হয় তার চাইতে বেশি বরাদ্দ পেয়েছে।

সবাইকে ভয় পাইয়ে দিয়েছিলেন জামাল মুসিয়ালা, মাঠে কী হয়েছিল
  • ১৮ আগস্ট ২০২৬
জাল নোটসহ স্বামীকে ধরিয়ে দিলেন স্ত্রী
  • ১৮ আগস্ট ২০২৬
স্ত্রী-সন্তানের ফেলে যাওয়া প্রবাসী জামাল মারা গেছেন, গ্রামব…
  • ১৮ আগস্ট ২০২৬
মাদ্রাসার শ্রেণিকক্ষে পাঠদানরত অবস্থায় শিক্ষকের মৃত্যু
  • ১৮ আগস্ট ২০২৬
শিক্ষার্থীকে লাঞ্ছনার অভিযোগে শিক্ষা বোর্ড সচিবের বিরুদ্ধে …
  • ১৮ আগস্ট ২০২৬
বুটেক্সে শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার ঘটনায় ২ নেতাকে …
  • ১৮ আগস্ট ২০২৬
nextjobzimage