ঈদের ছুটি শেষে খুলেছে ঢাকা কলেজ, শিক্ষার্থীদের উপস্থিতি কম

২৯ মার্চ ২০২৬, ০৪:৪৮ PM
কলেজের বাসে উঠছেন শিক্ষার্থীরা

কলেজের বাসে উঠছেন শিক্ষার্থীরা © টিডিসি

পবিত্র মাহে রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দীর্ঘ এক মাসের অধিক ছুটির পর আজ রবিবার (২৯ মার্চ) খুলেছে ঢাকা কলেজ। ক্লাস ও অন্যান্য একাডেমিক কার্যক্রম শুরু হলেও শ্রেণিকক্ষে ছাত্রদের উপস্থিতির সংখ্যা ছিল কম।

এদিকে পানির লাইন সংষ্কারে সাময়িকভাবে বন্ধ রয়েছে ঢাকা কলেজের ছাত্রাবাস। ছুটির পর প্রথম কার্যদিবসে ছাত্রাবাসে ও  ক্যাম্পাসে শিক্ষার্থীদের পদাচারণা ছিল নগণ্য।  

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসের অনুভূতি জানিয়ে দর্শন বিভাগের শিক্ষক নাজমুল হুসাইন নয়ন বলেন, ‘আমি শ্রেণিকক্ষে পাঠদান করাতে গিয়েছিলাম। সেখানে শিক্ষার্থীদের উপস্থিতির সংখ্যা কম ছিল। যেহেতু আজই প্রথম কলেজ খুলেছে, সে ক্ষেত্রে উপস্থিতির সংখ্যা কম থাকাটা স্বাভাবিক। আমি আশা করছি, কয়েক দিনের মধ্যেই শিক্ষার্থীদের উপস্থিতির সংখ্যা বৃদ্ধি পাবে। পাশাপাশি শিক্ষার্থীদের সিলেবাস শেষ করার ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। অনেক সময় ফাইনাল পরীক্ষার অনেক আগেই সিলেবাস শেষ করা হয়-এবারও তার ব্যতিক্রম হবে না।’

ঢাকা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাহিন ভূইয়া বলেন, ‘ঈদের পর ক্যাম্পাসে ফিরে খুবই সুন্দর অনুভূতি হচ্ছে। বাড়ির পর আমার সেকেন্ড হোম হলো এই ঢাকা কলেজ। ক্যাম্পাসে যখনই আসি, তখনই একটা ভালো লাগা কাজ করে। আজ যখন কলেজে প্রবেশ করি, তখন নিরিবিলি একটি শান্ত পরিবেশ ছিল। ক্যাম্পাসে এসে লক্ষ্য করেছি, গাছে গাছে নতুন পাতা গজিয়েছে।’

তিনি আরও বলেন, ‘অনেক দিন ছুটির পর ক্লাসে গিয়ে শিক্ষক ও বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা হয়ে খুবই ভালো লেগেছে। আজ ক্লাসে উপস্থিতির সংখ্যা কম ছিল। রমজানে যেহেতু কলেজে ছুটি ছিল, তাই পরিবারের সবার সঙ্গে সেহরি ও ইফতার করেছি। তাদের সবার সঙ্গে সুন্দরভাবেই ঈদ সম্পন্ন করে আবার ঢাকায় ফিরেছি।’

ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী তুর্য বলেন, ‘ঈদের ছুটির পর ক্যাম্পাসে ফিরে সত্যিই ভালো লাগছে, যদিও উপস্থিতির সংখ্যা কম। তারপরও যেহেতু দীর্ঘদিন পর ক্লাস শুরু হলো, সবাই একসঙ্গে হৈ-হুল্লোড় ও আড্ডায় মেতে উঠেছে-সব মিলিয়ে ভালো লাগছে।’

তিনি আরও বলেন, আজকের ক্লাসগুলো খুবই ভালোভাবে হয়েছে। শিক্ষকরাও পড়াশোনার জন্য শিক্ষার্থীদের বেশ গুরুত্ব দিচ্ছেন। দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ থাকার সুবাদে বাসায় ঈদ করেছেন। পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন। খুবই সুন্দরভাবে রমজান ও ঈদের ছুটি পরিবারের সঙ্গেই কাটানো হয়েছে।

উচ্চমাধ্যমিকের আরেক শিক্ষার্থী অভিষেক আহমেদ আবির বলেন, দীর্ঘদিন পর ক্যাম্পাসে এসে আমার খুবই ভালো লাগছে। দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ থাকার কারণে ক্যাম্পাসের সবকিছুই সুন্দর লাগছে। ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি খুবই কম, এখনো অনেকে আসেনি। প্রায় অর্ধেক শিক্ষার্থী আজ উপস্থিত ছিল।

ইবিতে অস্ত্র-রামদা হাতে মহড়া, শনাক্ত ১৯ জনই বিএনপি-ছাত্রদল-…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
রানওয়ে থেকে ছিটকে গেল বিমান, নিহত ৫
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেল বাস্তবায়নের আগ পর্যন্ত বিশেষ সুবিধা বহাল দাবি, কী …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিকদের সঙ্গে কথা না বললে ৬১ লাখ টাকা জরিমানা!
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
চ্যাম্পিয়নস লিগের আগে বড় সুখবর পেল রিয়াল মাদ্রিদ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
লড়াই করে শেষ ওভারে হারল বাংলাদেশ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9