ইবির পরিবহন পুলে যোগ হলো নতুন গাড়ি

২৪ জুন ২০১৯, ০৫:১০ PM
ফিতা কেটে নতুন বাসের উদ্বোধন

ফিতা কেটে নতুন বাসের উদ্বোধন © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবহন পুলে নতুন চারটি গাড়ি যুক্ত করা হয়েছে। সোমবার দুপরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে ফিতা কেটে গাড়ি চারটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফসহ বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় পরিবহন অফিস সূত্রে জানা যায়, পরিবহন অফিস আরো বেশি স্বনির্ভর হওয়ার লক্ষ্যে ২টি এসি মিনি কোস্টার, ১টি অ্যাম্বুলেন্স, ১টি মাইক্রোবাস ক্রয় করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নিজস্ব অর্থায়নে ক্রয়কৃত এই গাড়ি চারটির মধ্যে এসি কোস্টার দুইটির একটি শিক্ষক ও একটি কর্মকর্তাদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম বলেন, ‘প্রায় দুই কোটি ২০ লাখ ৭১ হাজার টাকায় নতুন চারটি গাড়ি ক্রয় করা হয়েছে। এর মধ্যে ৪১ লক্ষ ৭৫ হাজার টাকা মূল্যে একটি এ্যাম্বুলেন্স, প্রতিটি ৬৭ লক্ষ ৯৮ হাজার ৫০০ টাকা মূল্যে দুটি এসি মিনি কোস্টার এবং ৪২ লক্ষ ৯৯ হাজার ৫০০ টাকা মূল্যে একটি হাইয়েচ মাইক্রো রয়েছে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেন, ‘বর্তমান প্রশাসনের দায়িত্ব গ্রহণের পর থেকে এ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে ৮টি নতুন গাড়ি যুক্ত হয়েছে। আরো দুইটি বড় বাস (হিনো) শিক্ষার্থীদের জন্য অতি শীঘ্রই পরিবহন পুলে যুক্ত হবে বলে আশা করছি।’

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব চাওয়ার পর আসিফ…
  • ১৫ নভেম্বর ২০২৬
হীরকজয়ন্তীতে চবি: বেড়েছে সবকিছু, ঘাটতি রাজনৈতিক মানসিকতায়
  • ১৫ নভেম্বর ২০২৬
শুরুর ধাক্কা সামলে তামিমের ফিফটি, স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলা…
  • ১৫ নভেম্বর ২০২৬
দুটি বিভাগে শিক্ষা কার্যক্রম চালুর চূড়ান্ত অনুমোদন পেল মেহে…
  • ১৫ নভেম্বর ২০২৬
হাদী চত্বরের ব্যানার খুলে করা হলো ‘মুক্তিযুদ্ধ চত্বর’, খুলে…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950