কুবির বাজেট: বেতন ভাতায় বরাদ্দ ৬৩.৬%, গবেষণায় ২.৩%

মোট বাজেট ৪২ কোটি ১৭ লাখ টাকা

২০১৯-২০ অর্থবছরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ৪২ কোটি ১৭ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার জন্য বরাদ্দ রাখা হয়েছে ২৬ কোটি ৮০ লাখ টাকা। যা মোট বাজেটের ৬ দশমিক ৬ শতাংশ। আর গবেষণা খাতকে ‘উপেক্ষিত’ রেখে বরাদ্ধ দেয়া হয়েছে মাত্র ১ কোটি টাকা। যা মোট বাজেটের ২ দশমিক ৩ শতাংশ মাত্র।

সোমবার সকাল ১১টায় উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী’র সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ২০৭ নং কক্ষে ৭৩ তম সিন্ডিকেট সভায় এ বাজেট উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক কামাল উদ্দিন ভূইয়া। গত ১৯ জুন বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির (এফসি) সভায় এ প্রস্তাবিত বাজেটের অনুমোদন দেয়া হয়।

প্রস্তাবিত বাজেটে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব খাত থেকে আসবে ৭ কোটি টাকা এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) থেকে আসবে ৩৪ কোটি ৫৪ লাখ টাকা। এর মধ্যে প্রারম্ভিক স্থিতি ১০ লক্ষ টাকা। আর বাকি ৫৩ লাখ টাকা সম্ভাব্য ঘাটতি হিসেবে ধরা হয়েছে।

বাজেটে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার জন্য বরাদ্দ রাখা হয়েছে ২৬ কোটি ৮০ লাখ টাকা। যা মোট বাজেটের ৬৩ দশমিক ৬ শতাংশ। এর মধ্যে শিক্ষকদের মূল বেতনের জন্য ৯ কোটি ৬৬ লাখ টাকা, কর্মকর্তাদের জন্য ২ কোটি ৯৫ লাখ ৮২ টাকা এবং কর্মচারীদের জন্য ২ কোটি ৬৫ লাখ ৩৭ টাকা। অর্থাৎ মূল বেতনের জন্য মোট বরাদ্দ রাখা হয়েছে ১৫ কোটি ২৬ লাখ টাকা। আর ভাতা বাবদ মোট বরাদ্দ রাখা হয়েছে ১১ কোটি ৫৪ লাখ টাকা। অন্যদিকে পণ্য ও সেবা(আনুষঙ্গিক) খাতের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১১ কোটি ২৮ লাখ টাকা।

এছাড়াও শিক্ষার মানোন্নয়নের জন্য আইকিউএসি খাতে বরাদ্দ রাখা হয়েছে ১৬ লাখ টাকা। এদিকে গবেষণা খাতে মাত্র ১ কেটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। যা মোট বাজেটের ২ দশমিক ৩ শতাংশ।

উল্লেখ্য, এর আগে ২০১৮-১৯ অর্থবছরে বরাদ্দ ছিল ৩৮ কোটি ১৭ লাখ টাকা। পরে সংশোধিত আকারে তা বেড়ে দাঁড়ায় ৩৯ কোটি ৮০ লাখ টাকা। ২০১৭-১৮ অর্থবছরে বাজেটের পরিমাণ ছিল ৩৩ কোটি ৪৩ লাখ ৫৩ হাজার টাকা।

দিল্লীর দাস কোন দলের কথা বাংলাদেশে গুরুত্ব বহন করে না
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পবিপ্রবিতে ইউট্যাবে…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের আবেদন শুরু মঙ্গলবার, জেনে নিন খুঁ…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরের নির্বাচনী মঞ্চে প্রথমবার প্রকাশ্যে জাবিপ্রবি…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৫ বছর পর কামব্যাক, পুরনো যন্ত্রণাতেই কি প্রাণ গেল ঢাবিতে প্…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর ও প…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬