কে হচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য?

২৪ জুন ২০১৯, ০১:২৪ PM

© টিডিসি ফটো

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ৪৫ দিন স্বেচ্ছায় ছুটি কাটিয়ে গত ২৭ ই মার্চ অবসরে গিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক। সেই থেকে গত একমাস যাবত শূন্য রয়েছে বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ অভিভাবকের এই পদটি। শূন্য এই পদে নিয়োগ পেতে দৌড়-ঝাপ শুরু করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন অধ্যাপক।

এদের মধ্য নতুন উপাচার্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষকসহ তিনজনের নাম জোরালোভাবে উচ্চারিত হচ্ছে। তাঁরা হলেন, ঢাবির হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান এবং ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের সদ্য অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. এ কিউ এম মাহাবুব। এরমধ্যে অধ্যাপক ড. এ কিউ এম মাহাবুবের বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়া প্রায় নিশ্চিত ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট একটি সূত্র ।

কিন্তু বরিশাল অঞ্চলের এক শীর্ষ রাজনৈতিক নেতা অধ্যাপক ড. মো. মিজানুর রহমানের পক্ষে অবস্থান নেওয়ায় সেটি ঝুলে গেছে বলে জানা গেছে। এদিকে কিছু গণমাধ্যমের সূত্রমতে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা গাজীপুরের ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির গণিত বিভাগের শিক্ষক প্রফেসর ড. আবু নাঈম শেখকে উপাচার্য হিসেবে নিয়োগ দিতে তৎপরতা শুরু করেছেন বলে জানা গেছে।

ভিসিবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনকারী মার্কেটিং বিভাগের শিক্ষার্থী লোকমান হোসেন বলেন, ‘সাবেক উপাচার্য ড. এস এম ইমামুল হকের নানা অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থেকে শিক্ষার্থীরা আন্দোলন করেছে যাতে তাকে অপসারণ করা হয় এবং আমরা সফল হয়েছি। এজন্য সরকার প্রধান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাই। নানান অনিয়ম ও স্বৈরাচারী ভিসির শিক্ষক ও শিক্ষার্থী বিরোধী কার্যকলাপের জন্য বিশ্ববিদ্যালয় অনেক পিছিয়ে পড়েছে।’

তিনি বলেন, ‘বর্তমান উপাচার্য নিয়োগে যে দীর্ঘসূত্রতা তাতে বিশ্ববিদ্যালের শিক্ষা কার্যক্রমসহ অন্যান্য কার্যক্রম স্থবির হয়ে থাকবে। এতে আমাদের বিশ্ববিদ্যালয়ের অপূরণীয় ক্ষতি হতে পারে। আমরা বিশ্বাস করি আমাদের বিচক্ষণ প্রধানমন্ত্রী দ্রুত পদক্ষেপ নিবেন এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, শিক্ষক-শিক্ষার্থী বান্ধব উপাচার্য নিয়োগ দিবেন।’

বর্ণাঢ্য আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রতিষ্ঠা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
১২০০ শিক্ষার্থীকে হিজাব দিল ডাকসু
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৩৮ হাজার কোটি টাকায় ত্রিশালে হচ্ছে অলিম্পিক কমপ্লেক্স
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
ইএফটিতে বকেয়া বেতন নিয়ে মাউশি মহাপরিচালকের জরুরি বার্তা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বাহাউদ্দিন নাছিমসহ তার পরিবারের ৪৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় ডোমিনোজ পিজা বাংলাদেশের যক্ষ্মা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬