নজরুল বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার

২৩ জুন ২০১৯, ১১:১৮ PM
সেমিনার

সেমিনার © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ‘দোলনচাঁপা’ ছাত্রী হল কর্তৃক আয়োজিত ‘ব্রেস্ট এন্ড সার্ভিক্যাল ক্যান্সার এওয়্যারনেস এবং স্ক্রীনিং’ নামক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৩ জুন সন্ধ্যা সাতটায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজন করা হয়।

সেমিনারের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন দোলনচাঁপা হলের প্রভোস্ট জান্নাতুল ফেরদৌস, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।

এছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. জালাল উদ্দিন, ছাত্র বিষয়ক উপদেষ্টা শেখ সুজন আলী। উপাচার্য দপ্তরের পিএস ও জনসংযোগ কর্মকর্তা এস এম হাফিজুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের শতাধিক ছাত্রী।

প্রধান আলোচক হিসেবে ছিলেন জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউটের এপিডেমিওলজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। তিনি শিক্ষার্থীদের ক্যান্সারের লক্ষণ, কারণ, প্রতিরোধ ও প্রতিকারের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

এসময় অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন জানান, বিভিন্ন কারণে স্তন ক্যান্সার হতে পারে। যেমনঃ খাদ্যাভ্যাস, জেনেটিক ও অভ্যন্তরীণ শারীরিক রাসায়নিক প্রক্রিয়ার কারণে।

তিনি তার বক্তব্যের এক পর্যায়ে স্তন ক্যান্সারের লক্ষণগুলির উল্লেখযোগ্য কারণ হিসেবে বলেন স্তনে চাকা বা পিন্ড, নিপল বা বোঁটা ভেতরে ঢুকে যাওয়া, অসমান বা বাঁকা হয়ে যাওয়া, নিপল দিয়ে অস্বাভাবিক রস বা রক্তক্ষরণ হওয়া, চামড়ার রং বা চেহারায় পরিবর্তন, বগলতলায় পিন্ড বা চাকা ।

এছাড়াও তিনি প্রতি পাঁচ বছরে একবার অথবা নারীর বয়ঃসন্ধিকাল চলার পর থেকে মেনোপজ হওয়ার আগে বা নারীর পূর্ণজীবনকালে অন্ততপক্ষে একবার ব্রেস্ট ক্যান্সার অথবা টিউমার বিষয়ক পরীক্ষা করতে পরামর্শ দিয়েছেন।

সংবিধানের দোহাই দিয়ে জনগণকে কাঁঠাল খাওয়ানোর চেষ্টা করবেন না…
  • ০৬ এপ্রিল ২০২৬
সংসদে দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ
  • ০৬ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় ইরান, সিদ্ধান্…
  • ০৬ এপ্রিল ২০২৬
শিক্ষকদের মার্চের বেতন নিয়ে নতুন তথ্য জানাল মাউশি
  • ০৬ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতির খবরে বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম
  • ০৬ এপ্রিল ২০২৬
বিএনপি ক্ষমতায় এসে ১৮০ ডিগ্রি এঙ্গেলে পল্টি মেরেছে: শিশির ম…
  • ০৬ এপ্রিল ২০২৬
close