২.৫০ জিপিএ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যাবে না

২৩ জুন ২০১৯, ০৭:১১ PM

© টিডিসি ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলোতে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির পদ্ধতি ও প্রক্রিয়া কিছুটা পরিবর্তন করা হয়েছে। এছাড়া বাড়ানো ও হয়েছে ভর্তির ক্ষেত্রে ন্যূনতম জিপিএ।

শনিবার গাজীপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৮৯তম একাডেমিক কাউন্সিলের সভায় নতুন এই সিদ্ধান্ত নেওয়া হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সভা থেকে বলা হয়েছে, মানবিক শাখায় ভর্তির জন্য এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০ করে থাকতে হবে। আর বিজ্ঞান ও ব্যবসা শিক্ষায় ভর্তির জন্য এসএসসিতে জিপিএ-৩ এবং এইচএসসিতে জিপিএ-২.৫০ লাগবে। এতদিন ন্যূনতম যোগ্যতা এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ-২ ছিল।

সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ সভাপতিত্ব করেন। এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-উপাচার্য মশিউর রহমান ও হাফিজ মুহম্মদ হাসান বাবু, কোষাধ্যক্ষ নোমান উর রশীদসহ একাডেমিক কাউন্সিলের সদস্যরা।

জবির নারী শিক্ষার্থীর সঙ্গে অসদাচরণ, জকসুর হস্তক্ষেপে সমাধা…
  • ০৪ এপ্রিল ২০২৬
জ্বালানি তেল ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হতে হবে: অর্থ ও পরিকল…
  • ০৪ এপ্রিল ২০২৬
দোকান বন্ধ ও খোলার নতুন সময়সূচির প্রস্তাব দিলেন মালিকরা
  • ০৪ এপ্রিল ২০২৬
হামে আরও ৪ শিশুর মৃত্যু, কাল থেকে জরুরি টিকাদান কর্মসূচি শু…
  • ০৪ এপ্রিল ২০২৬
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ
  • ০৪ এপ্রিল ২০২৬
এফ-১৫ এর পর ইরানে এ-১০ যুদ্ধবিমান হারাল যুক্তরাষ্ট্র, নিখোঁ…
  • ০৪ এপ্রিল ২০২৬