ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অনার্সের ফল প্রকাশ, পাসের হার ৮২.৯৮ শতাংশ

০৮ মার্চ ২০২৬, ০৪:৩২ PM
ভাইস চ্যান্সেলরের কাছে পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করা হয়

ভাইস চ্যান্সেলরের কাছে পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করা হয় © সংগৃহীত

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) অধীন অনার্স পরীক্ষা-২০২৪-এর ফলাফল প্রকাশিত হয়েছে। আজ রবিবার (৮ মার্চ) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম পরীক্ষা নিয়ন্ত্রক (অ.দা.)  ভাইস চ্যান্সেলরের কাছে পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, চার বর্ষে মোট ১৯ হাজার ৩৬ জন শিক্ষার্থী নিবন্ধন করে এবং ১২ হাজার ৩৯০ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ১০ হাজার ২৭২ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে ও ৩৩০ শিক্ষার্থী অনুত্তীর্ণ হয়েছেন। এ ছাড়া ৬ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছে। পরীক্ষায় সার্বিক পাসের হার ৮২.৯৮ শতাংশ।

বর্ষভিত্তিক ফলাফলে দেখা যায় প্রথম বর্ষে ৩ হাজার ৯৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ হাজার ২২০ জন উত্তীর্ণ হয়েছে। যেখানে পাসের হার ৮১.৪২ শতাংশ। দ্বিতীয় বর্ষে ৩ হাজার ১১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৬৫১ জন উত্তীর্ণ হয়েছে, পাসের হার ৮৫.০২ শতাংশ। তৃতীয় বর্ষে ৩ হাজার ৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৫৩১ জন উত্তীর্ণ হয়েছে, পাসের হার ৮২.৯৩ শতাংশ এবং চতুর্থ বর্ষে ২ হাজার ২৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৮৭০ জন উত্তীর্ণ হয়েছে, পাসের হার ৮২.৫৬ শতাংশ।

ফলাফল ঘোষণা শেষে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং ভালো ফলাফলের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা বিশ্ববিদ্যালয়ের অন্যতম দায়িত্ব। মাদরাসা শিক্ষাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আধুনিক ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থায় রূপান্তরের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রো ভাইস চ্যান্সেলর ড. মোহাম্মদ আবু জাফর খান, ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ফাহাদ আহমদ মোমতাজী এবং পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. জিয়াউর রহমান, সহকারী অধ্যাপক ড. জাভেদ আহমাদসহ সংশ্লিষ্ট দপ্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বছরের ৬ থেকে ২৯ ডিসেম্বরের মধ্যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ১১ জানুয়ারি মৌখিক পরীক্ষা সমাপ্ত হয়। প্রকাশিত ফলাফলের বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.result.iau.edu.bd) পাওয়া যাবে।

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬