বাউবির বিএ ও বিএসএস পরীক্ষার ফল প্রকাশ, পাস ৬৬.৭৩ শতাংশ

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৫ PM , আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৫ PM
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত বিএ এবং বিএসএস পরীক্ষা-২০২৪ এর প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ সেমিস্টারের বিষয়ভিত্তিক ফলসহ চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল্যাহ মাহামুদ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।

ছয়টি সেমিস্টারে মোট নিবন্ধিত শিক্ষার্থী সংখ্যা ২ লাখ ৫৯ হাজার ৯৬৯ জন এবং পরীক্ষায় মোট অংশগ্রহণকারী শিক্ষার্থী সংখ্যা ২ লাখ ২০ হাজার ২১৪ জন। এছাড়াও চূড়ান্ত পরীক্ষায় ৪০ হাজার ৪৭৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ২৭ হাজার ০৮ জন শিক্ষার্থী উত্তীর্ণ হন। পরীক্ষায় পাসের হার শতকরা ৬৬ দশমিক ৭৩ শতাংশ। 

আরও পড়ুন: এনটিআরসিএর প্রতিষ্ঠান প্রধান নিয়োগ: আশা দেখছেন যোগ্য-মেধাবীরা, কাটছে না শঙ্কাও

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১৪ হাজার ৬৬৭ জন ছাত্র এবং ১২ হাজার ৩৪১ জন ছাত্রী। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১ জন ‘এ মাইনাস ’, ১৭০ জন ‘বি প্লাস’, ২ হাজার ৬৭১ জন ‘বি’, ৮ হাজার ৭৬০ জন ‘বি মাইনাস’, ১০ হাজার ০৪২ জন ‘সি প্লাস’, ৪ হাজার ৭৭৩ জন ‘সি’ এবং ৫৯১ জন ‘সি মাইনাস’ গ্রেডে উত্তীর্ণ হয়েছেন।

শিক্ষার্থীদের ফল result.bou.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়াও এসএমএসের মাধ্যমে চূড়ান্ত ফলাফল পাওয়া যাবে।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬