সিলেট বোর্ডের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখুন এখানে

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১১ PM
জুনিয়র বৃত্তি পরীক্ষা

জুনিয়র বৃত্তি পরীক্ষা © সংগৃহীত

দেশের ৮ম শ্রেণির সকল বোর্ডের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন কেন্দ্রীয়ভাবে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করছেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করে।  

প্রকাশিত নতুন তালিকা অনুযায়ী, দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট ৩ লাখ ১৫ হাজার ১৬০ জন পরীক্ষার্থীর বিপরীতে মেধাবৃত্তি পাচ্ছেন ১৪ হাজার ৭০০ জন এবং সাধারণ বৃত্তি পাচ্ছেন ৩১ হাজার ৫০০ জন শিক্ষার্থী।

এই ফলাফলে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবার জুনিয়র বৃত্তি পেয়েছেন ৩ হাজার ১৭ জন। এর মধ্যে মেধাবৃত্তি পেয়েছে ২ হাজার ৫৭ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ৯৬০ জন শিক্ষার্থী।

এবার মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার মোট ১১ হাজার ১৮০ জন শিক্ষার্থীকে বৃত্তির জন্য মনোনীত করা হয়েছে।

এর মধ্যে মেধা তালিকায় স্থান পেয়ে মেধাবৃত্তি পাচ্ছেন ৩ হাজার ৩৫৪ জন শিক্ষার্থী। এছাড়া আরও ৭ হাজার ৮২৬ জন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এছাড়াও দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট ৩ লাখ ১৫ হাজার ১৬০ জন পরীক্ষার্থীর বিপরীতে মেধাবৃত্তি পেয়েছেন ১৪ হাজার ৭০০ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছেন ৩১ হাজার ৫০০ জন শিক্ষার্থী। 

023 (1)

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬