এবার লাগাতার আন্দোলনে যাচ্ছে বুয়েট শিক্ষার্থীরা

১৯ জুন ২০১৯, ০৭:২৪ PM

© সংগৃহীত

শনিবার থেকে লাগাতার আন্দোলনে যাবেন বুয়েটের শিক্ষার্থীরা। এমনটা জানিয়েছেন আন্দোলনের মুখপাত্র হোসেন সরোয়ার সৈকত। টানা পাঁচদিন আন্দোলন শেষে দুই দিনের জন্য তাদের কর্মসূচি স্থগিত করেছেন।

১৬ দফা দাবি নিয়ে বুধবার দুপুর ১টার দিকে পঞ্চম দিনের মতো আন্দোলন শুরু করেন তারা। বুয়েট শহীদ মিনারের সামনে বিভিন্ন বিভাগের প্রায় হাজার খানেক শিক্ষার্থী সমাবেত হন। এরপর তারা মিছিল নিয়ে স্লোগান দিতে দিতে উপাচার্য ভবনের সামনে গিয়ে অবস্থান নেন।

তবে বুয়েট উপাচার্য আজ ক্যাম্পাসে আসেননি। উপাচার্যের পক্ষ থেকে কোনো প্রতিনিধিও আন্দোলনরত শিক্ষার্থীদের কথা শুনতে আসেননি। ফলে শিক্ষার্থীদের ক্ষোভ কমার পরিবর্তে আরো বেড়েছে। এ জন্য দুইদিন বিরতি দিয়ে শনিবার থেকে লাগাতার আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা।

বুধবারের আন্দোলন শেষে মুখপাত্র সৈকত বলেন, বৃহস্পতি ও শুক্রবার আমাদের সাপ্তাহিক ছুটি। এ কারণে এ দুদিন আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। আগামী শনিবার সকাল থেকে আবারও আমরা আন্দোলনে নামব। টানা পাঁচদিন ধরে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি, কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়ে উঠবে। যতদিন পর্যন্ত দাবি বাস্তবায়নের দৃশ্যমান কোনো কিছু পরিলক্ষিত না হবে ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাব।

নতুন ছাত্রকল্যাণ পরিচালকের (ডিএসডব্লিউ) অপসারণসহ ১৬ দফা দাবিতে বুয়েটে চলা ছাত্র আন্দোলনের পঞ্চম দিনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরুদ্ধ করে রাখেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা বেশ কয়েকটি একাডেমিক ভবন ও রেজিস্ট্রার বিল্ডিংয়ে (প্রশাসনিক ভবন) তালা ঝুলিয়ে দেন ও বিকেল ৩টা পর্যন্ত বিক্ষোভ করেন।

১৫ জুন ১৬ দফা দাবি আদায়ে আন্দোলন শুরু করেন বুয়েটের শিক্ষার্থীরা। ধারাবাহিক আন্দোলনের এক পর্যায়ে মঙ্গলবার উপাচার্যের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন তারা।

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব চাওয়ার পর আসিফ…
  • ১৫ নভেম্বর ২০২৬
হীরকজয়ন্তীতে চবি: বেড়েছে সবকিছু, ঘাটতি রাজনৈতিক মানসিকতায়
  • ১৫ নভেম্বর ২০২৬
শুরুর ধাক্কা সামলে তামিমের ফিফটি, স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলা…
  • ১৫ নভেম্বর ২০২৬
দুটি বিভাগে শিক্ষা কার্যক্রম চালুর চূড়ান্ত অনুমোদন পেল মেহে…
  • ১৫ নভেম্বর ২০২৬
হাদী চত্বরের ব্যানার খুলে করা হলো ‘মুক্তিযুদ্ধ চত্বর’, খুলে…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950