দীর্ঘ ছুটি শেষে খুলছে ঢাবি অধিভুক্ত সাত কলেজ

১৯ জুন ২০১৯, ০৪:৫০ PM

© সংগৃহীত

পবিত্র মাহে রমজান, জুমাতুল বিদা, শবেই কদর, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ শেষে দীর্ঘ এক মাস পর শনিবার (২২ জুন) শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজে। ইতিমধ্যে হলগুলো খুলে দেয়ায় আসতে শুরু করেছে শিক্ষার্থীরা।

গত ১৯ মে (রবিবার) সাত কলেজের অধ্যক্ষের কার্যালয় থেকে পাঠানো আলাদা আলাদা বিজ্ঞপ্তিতে পবিত্র মাহে রমজান, শব-ই-কদর, জুমাতুল বিদা, পবিত্র ঈদ-উল- ফিতর এবং গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ২১ মে থেকে ২০ জুন পর্যন্ত দীর্ঘ এক মাসের ছুটি ঘোষণা করা হয়েছিল।

তবে ছুটির মধ্যেও অধিভুক্ত সাত কলেজে ভর্তি, ফর্মফিলাপসহ বেশকিছু অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছুটি শেষে ২২ তারিখ থেকে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি বাঙলা কলেজের সকল কার্যক্রম আবার যথারীতি শুরু হবে।

এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল
  • ২৩ এপ্রিল ২০২৬
স্কুল ফিডিংয়ে নিম্নমানের খাবার খেয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী
  • ২৩ এপ্রিল ২০২৬
জেন্টল পার্ক নিয়োগ দেবে আউটলেট ম্যানেজার, পদ ২০, আবেদন শেষ …
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাবির সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান খান
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা জুনে
  • ২৩ এপ্রিল ২০২৬
পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগ, ভাঙনের ঝুঁকি থেকে রক্ষা পাচ্ছে …
  • ২৩ এপ্রিল ২০২৬