অনার্স তৃতীয় বর্ষের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৭ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪ সালের অনার্স তৃতীয় বর্ষের ব্যবহারিক পরীক্ষা আগামী ২৪ ফেব্রুয়ারি ২০২৬ থেকে শুরু হয়ে ১৬ মার্চ ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট কলেজসমূহ তাদের TMIS College Profile ব্যবহার করে নির্ধারিত User Name ও Password দিয়ে বিষয়ভিত্তিক বহিঃপরীক্ষকের তালিকা ডাউনলোড করতে পারবে। পাশাপাশি, পরীক্ষা পরিচালনায় নিয়োজিত বহিঃপরীক্ষকরা TMIS Profile থেকে নিজেদের নিয়োগপত্র ডাউনলোড করবেন।

পরীক্ষার কেন্দ্র তালিকাও প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা নিজ নিজ কলেজের মাধ্যমে নির্ধারিত কেন্দ্র এবং সময়সূচি জানতে পারবেন। পরীক্ষা সম্পন্ন হওয়ার পর নির্ধারিত ওয়েব ঠিকানায় লগইন করে ব্যবহারিক পরীক্ষার বিস্তারিত তথ্য বিবরণী প্রেরণ করা যাবে।

সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬