অনার্স পরীক্ষার ফল প্রকাশে গ্রেড মার্কের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান

১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৩ AM
জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি © টিডিসি ফটো

২০২৩ সালের অনার্স পরীক্ষার ফল প্রকাশে বিধি অনুযায়ী সর্বোচ্চ গ্রেড মার্ক নির্ধারণসহ বিভিন্ন দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে ব্যানার নিয়ে জড়ো হয়ে তারা এ কর্মসূচি পালন করেন। 

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, ফল প্রকাশে অসঙ্গতির কারণে অনেক শিক্ষার্থী অকৃতকার্য হচ্ছেন। এতে তাদের শিক্ষা জীবন অনিশ্চয়তার মুখে পড়ছে।

শিক্ষার্থীদের দাবি, বিধি অনুযায়ী সর্বোচ্চ গ্রেড মার্ক প্রদান করতে হবে, এক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের উত্তীর্ণ ঘোষণা করতে হবে এবং দ্রুত ফল প্রকাশ করে মাস্টার্সে ভর্তির সুযোগ নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন: অপেক্ষমান থেকে সরকারি মেডিকেল-ডেন্টালে ভর্তির সুযোগ পেলেন আরও ৬৮ শিক্ষার্থী

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। যদি ‘যৌক্তিক দাবি’ না মেনে নেওয়া হয়, প্রয়োজনে অনশন করবেন বলে তারা জানিয়েছেন।

সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬