পরীক্ষার প্রশ্নের নম্বর বণ্টন নিয়ে নতুন নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের

০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৫ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) পর্যায়ের পরীক্ষা পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত রেগুলেশন অনুযায়ী, ৪, ৩ ও ২ ক্রেডিট কোর্সের জন্য ভিন্ন ভিন্ন সময়, নম্বর বণ্টন ও প্রশ্নপত্রের কাঠামো নির্ধারণ করে নতুন নির্দেশিকা জারি করেছে বিশ্ববিদ্যালয়। 

আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এই সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা প্রকাশ করা হয়। নতুন এই পদ্ধতিতে ধারাবাহিক মূল্যায়ন (In-course) ও চূড়ান্ত পরীক্ষার সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

নির্দেশিকা অনুযায়ী, ৪ ক্রেডিট কোর্সে মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে ৮০ নম্বরের চূড়ান্ত পরীক্ষার জন্য সময় বরাদ্দ থাকবে ৪ ঘণ্টা। প্রশ্নপত্রে পাঠ্যসূচির সব অধ্যায় অন্তর্ভুক্ত করে বিশ্লেষণধর্মী ও সমালোচনামূলক মোট ১২টি প্রশ্ন থাকবে, যার মধ্যে ৮টির উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান ১০ এবং এগুলো সর্বোচ্চ তিনটি উপ-প্রশ্নে বিভক্ত হতে পারবে। বাকি ২০ নম্বর থাকবে ধারাবাহিক মূল্যায়নে; যার বিভাজন হলো অ্যাসাইনমেন্ট ও প্রেজেন্টেশন/কুইজে ৫, ক্লাসে উপস্থিতিতে ৫ এবং দুটি ইন-কোর্স পরীক্ষার গড় হিসেবে ১০ নম্বর।

আরও পড়ুন: কাছাকাছি ধানের শীষ-দাঁড়িপাল্লা, শাপলা কলির চেয়ে হাতপাখার ব্যবধান দ্বিগুণ

৩ ক্রেডিট কোর্সের ক্ষেত্রে মোট নম্বর হবে ৭৫। এর মধ্যে ৬০ নম্বরের চূড়ান্ত পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে ৩ ঘণ্টা। পাঠ্যসূচির সব অধ্যায় থেকে আসা ৯টি প্রশ্নের মধ্যে শিক্ষার্থীদের ৬টি প্রশ্নের উত্তর দিতে হবে। এক্ষেত্রেও প্রতিটি প্রশ্নের মান ১০ নম্বর। বাকি ১৫ নম্বর ধারাবাহিক মূল্যায়নের অন্তর্ভুক্ত থাকবে; যেখানে অ্যাসাইনমেন্ট ও কুইজে ৪, উপস্থিতিতে ৩ এবং ইন-কোর্স পরীক্ষায় ৮ নম্বর বরাদ্দ থাকবে।

২ ক্রেডিট কোর্সে মোট ৫০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে ৪০ নম্বরের চূড়ান্ত পরীক্ষার সময় হবে ২ ঘণ্টা। মোট ৬টি প্রশ্নের মধ্যে শিক্ষার্থীদের ৪টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান হবে ১০ নম্বর। বাকি ১০ নম্বর থাকবে ধারাবাহিক মূল্যায়নে; যার মধ্যে অ্যাসাইনমেন্ট ও কুইজে ৩, উপস্থিতিতে ২ এবং ইন-কোর্স পরীক্ষার গড় হিসেবে ৫ নম্বর নির্ধারণ করা হয়েছে।

নতুন পদ্ধতির নম্বর বণ্টন দেখুন এখানে

ফরিদ আহমেদ ভূইয়া একাডেমিতে শিক্ষকসহ ৯ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ভবিষ্যৎ প্রকৌশলীদের দক্ষতা উন্ন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীদের নিয়ে অশালীন মন্তব্য করা সেই শিক্ষককে অব্যাহতি, ত…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
পশ্চিম তীরে ইসরায়েলের বসতি নির্মাণের পরিকল্পনার তীব্র নিন্দ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সব স্কুল-কলেজে ১৫ খেলা ও ২১ সহশিক্ষা-সাংস্কৃতিক কার্যক্রম প…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জমশেদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজে প্রভাষকসহ ৪ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9