জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের পুনঃমূল্যায়নের ফল প্রকাশ 

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৯ PM
 জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ে সালের অনার্স চতুর্থ বর্ষের পুনঃমূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাকাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৩ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার পুনঃমূল্যায়নের ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট results.nu.ac.bd এ পাওয়া যাবে। 

এতে আরও বলা হয়, ৪ বছরের সমন্বিত ফলাফল (সিজিপিএ) আগামী সপ্তাহে প্রকাশ করা হবে। প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসংগতি বা ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

এর আগে, গত ১৩ নভেম্বর পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এ পরীক্ষায় ৩১টি অনার্স বিষয়ে ৮৭৩ টি কলেজের ২,৫৬,৫৯১ (দুই লক্ষ ছাপ্পান্ন হাজার পাঁচশত একানব্বই) জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এতে পাস করেছেন ৬৮.৬৭ শতাংশ শিক্ষার্থী। 

সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬