জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ফাইনাল পরীক্ষার ফল আজ, দেখবেন যেভাবে

১৮ ডিসেম্বর ২০২৫, ০২:১৮ PM , আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫, ০২:২৫ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) প্রকাশ করা হবে। বুধবার (১৮ ডিসেম্বর) রাতে দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

তিনি বলেন, ডিগ্রী পাস কোর্সের (বিএ, বিএসসি, বিএসএস, বিবিএস) রেজাল্ট কালকে দেওয়া হবে। এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য আরেকটা রেকর্ড হবে।

এদিকে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে রাত ৮ টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হতে পারে। এর আগে গত ১৫ সেপ্টেম্বর ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ২৩ অক্টোবর। 

মুঠোফোনে ফল দেখবেন যেভাবে

মুঠোফোনে ক্ষুদেবার্তায় ফল জানা যাবে। ফল জানতে nu roll no টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি ক্ষুদেবার্তায় ফল জানা যাবে।

ওয়েবসাইটে দেখবেন যেভাবে

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://results.nu.ac.bd/  এর মাধ্যমে ফলাফল দেখা যাবে। ফলাফল দেখার ধাপসমূহ- প্রথমে http://results.nu.ac.bd/ ওয়েবসাইটে যেতে হবে। পরে রোল, রেজিষ্ট্রেশন, এবং পরীক্ষার সাল দিয়ে রেজাল্ট দেখতে পারবেন। এছাড়াও ফলাফল শিটটি ডাউনলোড বা প্রিন্ট করা যাবে।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬