যথাযথ মর্যাদায় ইবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

১৪ ডিসেম্বর ২০২৫, ১০:৫৪ AM
ইবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন

ইবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন © সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, শোক র‍্যালি, নীরবতা পালন ও স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রবিবার (১৪ ডিসেম্বর) দিবসটি উপলক্ষ্যে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে এবং আবাসিক হলগুলোতে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়। প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনির্মিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং কালো পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক। 

পতাকা উত্তোলন শেষে প্রশাসনের নেতাদের উপস্থিতিতে একটি শোক র‍্যালি বের করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, হল, সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন অংশগ্রহণ করে। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ স্মৃতিসৌধের পাদদেশে গিয়ে শেষ হয়। পরে শহিদ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আরও পড়ুন : সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার, তল্লাশি ও টহল বৃদ্ধি

পরে একে একে জিয়া পরিষদ, ইউট্যাব, কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতি, ৩৬টি বিভাগ, আবাসিক হল, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং তাদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

২৪ ঘণ্টার ব্যবধানে ফের সোনার দামে বড় পতন
  • ২৯ এপ্রিল ২০২৬
১ মে থেকে নতুন পদ্ধতিতে মিলবে ফায়ার লাইসেন্স
  • ২৯ এপ্রিল ২০২৬
কেন ওপেক ছাড়ল আরব আমিরাত, সৌদির সঙ্গে দ্বন্দ্ব নাকি ট্রাম্প…
  • ২৯ এপ্রিল ২০২৬
নাগরিকত্ব পেতে যুক্তরাষ্ট্রে সন্তান জন্মদান, সতর্ক করে যা ব…
  • ২৯ এপ্রিল ২০২৬
ছুরিকাঘাতে হত্যা, রক্তের দাগ বারান্দায়ও-নৃশংস খুনের ঘটনা হা…
  • ২৯ এপ্রিল ২০২৬
বেতন কমাতে বলায় অভিভাবকদের গালাগাল, সন্তানদের স্কুল থেকে তা…
  • ২৯ এপ্রিল ২০২৬