সংবর্ধনার নামে প্রতারণা করছে ইউসিসি, অভিযোগ রাবি শিক্ষার্থীদের

০২ মে ২০১৯, ০৩:৪৯ PM
রাবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

রাবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন © টিডিসি ফটো

কোচিং না করা সত্ত্বেও সংবর্ধনার নামে ছবি নিয়ে প্রসপেক্টাসে নিজেদের শিক্ষার্থী হিসেবে প্রচার করায় ইউনিভার্সিটি কোচিং সেন্টার (ইউসিসি) রাজশাহী শাখার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বেশ কয়েকজন শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তারা।

সংবাদ সম্মেলনে বলা হয়, রাবি বিভিন্ন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার কথা বলে তাদের নাম, বিভাগ, মোবাইল নাম্বার, ছবি, এসএসসি ও এইচএসসির রোল নাম্বার সহ ফরম পূরণ করে নেয় ইউসিসি কোচিং সেন্টার। আর এসব তথ্য ২০১৯ সালে প্রকাশিত ইউসিসি কোচিং সেন্টারের প্রচারণার জন্য প্রসপেক্টাসে ব্যবহার করে যেখানে তাদের ইউসিসি কোচিং এর শিক্ষার্থী বলে পরিচয় দেওয়া হয়েছে। কিন্তু শিক্ষার্থীদের অভিযোগ প্রসপেক্টাসে যাদের পরিচয় দেওয়া হয়েছে তারা কখনো ইউসিসি’র কোন শাখায় কোচিং করেনি বা তাদের শিক্ষার্থী ছিল না। প্রতারণার শিকার অধিকাংশ শিক্ষার্থী আাইন বিভাগের। ইউসিসি’র এরকম কর্মকাণ্ডকে প্রতারণা ও মিথ্যাচার বলে উল্লেখ করেন শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে আইন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সানজিদা ঢালী বলেন, ইউসিসি তাদের বাণিজ্যিক স্বার্থ হাসিলের জন্য এমনটা করেছে। তাদের এমন কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করছি। শিক্ষার্থীদের এই বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- আইন বিভাগের শিক্ষার্থী লামিয়া তাসনিম তিথলি, সানজিদা ঢালী, মারুফ মোর্শেদ, তাবাসসুম তন্বী, আছিয়া খাতুন, হুমায়ুন কবীর, সাজেদুল হক, খালিদ সাইফুল্লাহ, আলপনা খাতুন, জাকারিয়া হোসেন সোহাগ, বায়োকেমিস্ট্রি বিভাগের জিন্নাত অরা মনি প্রমুখ।

অভিযোগের বিষয়ে ইউসিসি কোচিং সেন্টার রাজশাহী শাখার ব্যবস্থাপক মো.দেলোয়ার হোসেন বলেন, কত জন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে তাদের তথ্য সংগ্রহের জন্য আমরা ফরম দিয়েছিলাম। যারা ইউসিসিতে কোচিং করেছে তাদের সংবর্ধনা দেয়ার জন্য কিন্তু যারা অভিযোগ তুলেছে তারা হয়ত এসব না বুঝে তথ্য দিয়েছিলো, যার পরিপ্রেক্ষিতে আমরা প্রসপেক্টাসে ছবি ব্যবহার করেছি।

সীমান্তে শিশুসহ ৭ জনকে পুশইনের চেষ্টা বিজিবির বাধায় ব্যর্থ
  • ২৫ জুলাই ২০২৬
নরেন্দ্র মোদি ভারতের অতীত: রাহুল গান্ধী
  • ২৫ জুলাই ২০২৬
জুলাই আন্দোলনে ৭.৬২ গুলি ও স্নাইপার ব্যবহারের অভিযোগ, তদন্ত…
  • ২৫ জুলাই ২০২৬
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশে…
  • ২৫ জুলাই ২০২৬
শিক্ষক-ছাত্রীদের ছবি-ভিডিও-ব্যক্তিগত তথ্য নিয়ে আপত্তিকর পোস…
  • ২৫ জুলাই ২০২৬
আইইউটি আর্গুমেন্টাম সফলভাবে সম্পন্ন, অংশ নিলেন আড়াই হাজারের…
  • ২৫ জুলাই ২০২৬